Whatsapp Features: হোয়াটসঅ্যাপ স্টেটাসে ভয়েস নোট, নতুন ফিচার লঞ্চ করতে চলেছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ

প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস
হোয়াটসঅ্যাপে চালু হতে চলেছে নতুন ফিচার। সেই ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপ স্টেটাসে ইউজাররা ভয়েস নোট শেয়ার করতে পারবেন।
বর্তমানে ইউজাররা হোয়াটসঅ্যাপে ছবি এবং ভিডিও শেয়ার করতে পারেন। তবে নতুন ফিচার চালু হয়ে গেলে ইউজাররা হোয়াটসঅ্যাপের স্টেটাসে ভয়েস নোটও শেয়ার করতে পারবেন।
হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড এবং আইওএস ভার্সানে সমস্ত ইউজারদের জন্য কবে এই ফিচার চালু হবে তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। তবে অনুমান এই ফিচার চালু হতে হয়তো আর বেশি দেরি নেই।
শোনা গিয়েছে, আপাতত হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এই ফিচারের টেস্টিং শুরু করেছে আইওএস বিটা ভার্সানে। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার Wabetainfo এই তথ্য প্রকাশ্যে এনেছে। হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সানের ক্ষেত্রেও এই ফিচার নিয়ে কাজকর্ম চলছে।
শোনা গিয়েছে, হোয়াটসঅ্যাপ স্টেটাসে ৩০ সেকেন্ড পর্যন্ত ভয়েস নোট শেয়ারের সুযোগ পাবেন ইউজাররা। তার সঙ্গে আবার যোগ করা যাবে টেক্সটও।
হোয়াটসঅ্যাপের চ্যাটবক্সে যেখানে মেসেজ লেখা হয়, সেখানে মাইক্রোফোন চিহ্নে ট্যাপ করে ভয়েস নোট রেকর্ড করতে পারবেন আপনি।
ইউজারদের সুবিধার জন্য মাঝে মাঝেই নিত্যনতুন ফিচার লঞ্চ করে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এবার আসতে চলেছে হোয়াটসঅ্যাপ স্টেটাসে ভয়েস নোট যুক্ত করার সুবিধা।
হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সানেও যুক্ত হতে চলেছে স্ক্রিন লকের ফিচার। অর্থাৎ ইউজারদের অ্যাকাউন্ট আরও বেশি সুরক্ষিত থাকবে।
এর পাশাপাশি শোনা গিয়েছে হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সানে চালু হতে চলেছে হোয়াটসঅ্যাপ কল করার সুবিধা এবং কল হিস্ট্রি দেখার ফিচার।
আপাতত এইসব ফিচার নিয়ে চলছে পরীক্ষা নিরীক্ষা। খুব তাড়াতাড়িই ইউজারদের সুবিধার্থে এইসব ফিচার চালু করবে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। সব ছবি সৌজন্যে- পিক্সেলস।