নয়াদিল্লি: মহাকাশে শৌচাগার বিপর্যয়। প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড় মহাকাশচারীদের। চন্দ্রাভিযান Artemis 2 অভিযান নিয়ে মাথাব্যথা বাড়ছে। কারণ চাঁদের কাছাকাছি পৌঁছনোর আগে, বিকল হয়ে গেল মহাকাশযানটির শৌচাগার। ফলে গন্ধে টিকতে পারছেন না কেউ। আবার নিজেদের প্রস্রাব নিজেরই আলাদা করে প্লাস্টিকের ব্যাগে ভরতে হচ্ছে। (Artemis 2 Toilet Malfunction)

Continues below advertisement

চাঁদের অভিমুখে যাত্রা শুরুর পর দুই-তৃতীয়াংশ পথ পেরিয়ে গিয়েছে Artemis 2. চাঁদকে প্রদক্ষিণ করার সেই ঐতিহাসিক মুহূর্ত চলে এল বলেই। কারণ এই প্রথম চাঁদের উল্টে পিঠের দর্শন পাবে পৃথিবী। তাই চাঁদের মাটি না ছুঁলেও, Artemis 2 ঘিরে উত্তেজনা বাড়ছে। কিন্তু মাঝপথে হঠাৎই বিপত্তি ঘটল। Orion ক্যাপসুলের মধ্যে থাকা শৌচাগারটি বিকল হয়ে গেল হঠাৎই। (Artemis 2 Mission Updates)

মহাকাশযানটির ভিতরে যে টয়লেট সিস্টেম রয়েছে, বুধবার উড়ানের কিছু ক্ষণ পরই সেটি বিকল হয়ে যায় বলে খবর। বর্তমানে সেটির উপর আর ভরসা করা যাচ্ছে না। NASA-র তরফে আপাতত মহাকাশচারীদের যতটা সম্ভব শৌচাগারে যাওয়া এড়াতে বলা হয়েছে। পরিবর্তে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করতে বলা হয়েছে, যার মধ্যে প্রস্রাব ভরে রাখা সম্ভব।

Continues below advertisement

ইঞ্জিনিয়াররা মনে করছেন, টয়লেট সিস্টেমের লাইনে বরফ ঢুকে গিয়ে থাকতে পারে। এর ফলে বর্জ্য ঠিকঠাক বেরোতে পারছে না। মলত্যাগে কোনও সমস্যা না থাকলেও, প্রস্রাব বেরনোর লাইনটিতেই সমস্যা হচ্ছে বলে ধারণা। ফলে প্লাস্টিকের ব্যাগে প্রস্রাব ভরে রাখতে হচ্ছে মহাকাশচারীদের।

NASA-র Orion প্রোগ্রামের ডেপুটি ম্যানেজার ডেবি কর্থ বলেন, “মহাকাশে শৌচাগার এবং বাথরুমের সমস্যা সকলেই বোঝেন। সর্বদাই চ্যালেঞ্জ থাকে।”

মহাকাশযানটিতে চার জন মহাকাশচারী রয়েছেন, তিন জন আমেরিকার নাগরিক, একজন কানাডার। সোমবার চাঁদের উপরে পৌঁছে যাওয়ার কথা তাঁর। এই প্রথম চাঁদের অন্ধকার পিঠের ছবিও তুলবেন তাঁরা। ৫৩ বছর পর এই প্রথম মহাকাশচারীদের নিয়ে চন্দ্রাভিযান করছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA. 

তবে ইতিমধ্যেই মহাকাশ থেকে অবিশ্বাস্য সব মুহূর্ত ক্যামেরাবন্দি করে পাঠাতে শুরু করেছেন মহাকাশচারীরা। জানলা দিয়ে নীল-সাদা পৃথিবীর ছবি পোস্ট কের পাইলট ভিক্টর গ্লোভার লেখেন, ‘পৃথিবী বেশ ছোট, ক্রমশ বড় হচ্ছে চাঁদ’। সেই ছবি ভাইরাল হয়ে গিয়েছে সর্বত্র।

ইতিমধ্যেই নজির স্থাপন করেছে Artemis 2. মহাকাশে মানুষ নিয়ে সবচেয়ে বেশি দূরত্ব পাড়ি দিয়েছে মহাকাশযানটি, পৃথিবী থেকে ২ লক্ষ ৫২ হাজার মাইলের বেশি দূরত্বে। আমেরিকার নাগরিক নন, এই প্রথম এমন কেউ চাঁদের উদ্দেশে রওনা দিয়েছেন, কানাডার জেরেমি হ্যানসেন। ক্রিস্টিনা কচ এবং ভিক্টর গ্লোভার প্রথম মহিলা এবং প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে রেকর্ড গড়েছেন।