ওয়াশিংটন: মহাকাশে ডেটা সেন্টার গড়ায় সবুজ সঙ্কেত মিলল। ধনকুবের ইলন মাস্কের সংস্থা SpaceX-কে মহাকাশে ডেটা সেন্টার গড়তে অনুমতি দিল আমেরিকা সরকার। মহাকাশে ডেটা সেন্টার গড়তে ১০ লক্ষ স্যাটেলাইট পাঠাতে পারবে SpaceX. (Space Data Centre)

Continues below advertisement

পৃথিবীতে ডেটা সেন্টার গড়া নিয়ে কম বিতর্ক হচ্ছে না। সেই আবহেই মহাকাশে ডেটা সেন্টার গড়ার হিড়িক চোখে পড়ছে। SpaceX-এর Starmind Constellation-এর পাশাপাশি, মহাকাশে ডেটা সেন্টার গড়তে উদগ্রীব Google-ও। তাদের ডেটা সেন্টারের কোডনেম Suncatcher. ধনকুবের জেফ বেজোসের Blue Origin-ও মহাকাশে ডেটা সেন্টার গড়তে চায়। ‘Project Sunrise’ নামের প্রস্তাবনা পেশ করেছে তারা।

আরও পড়ুন: হাইওয়েতে উল্টে গেল জ্বালানি ভর্তি ট্রাক, চারপাশ গিলে খেল আগুন, কমপক্ষে ৩১ জনের মৃত্যু, ভয়ঙ্কর দৃশ্য়

Continues below advertisement

পাশাপাশি, একাধিক স্টার্টআপও দৌড়ে নাম লিখিয়েছে। সেই তালিকায় নাম রয়েছে Starcloud-এর। ২০২৫ সালের শেষ দিকে মহাকাশে কৃত্রিম উপগ্রহে অত্যাধুনিক GPU প্রসেসর পরিচালনা করে সাফল্য পেয়েছে তারা। অক্টোবরে ওই কৃতিত্ব অর্জন করে Google-ও। 

আমেরিকা সরকারের ফেডারেল কমিউনিকেশন্স কমিশন SpaceX-কে মহাকাশে ডেটা সেন্টার গড়তে অনুমতি দিয়েছে। আপাতত ২০৪০ সাল পর্যন্ত মহাকাশে ডেটা সেন্টার চালানোর লাইসেন্স থাকছে SpaceX-এর হাতে। তবে বাকিদের তুলনায় দৌড়ে অনেকটাই এগিয়ে মাস্কের সংস্থা। কারণ মহাকাশে তাদের নিজস্ব রকেট রয়েছে অজস্র। শত শত অভিযানে সফল হয়েছে তারা। মহাকাশে ডেটা সেন্টার গড়তে ১০ লক্ষ স্যাটেলাইট পাঠাতে পারবে SpaceX. 

আরও পড়ুন: ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস ধরালেন শাহরুখ খান, পাল্টা মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ

চলতি বছরের অগাস্ট মাসেই মহাকাশে ডেটা সেন্টার গড়তে আগাম ঘোষণা করেছিলেন মাস্ক। জানিয়েছিলেন, ২০২৭ সালের চতুর্থ ত্রৈমাসিকেই কক্ষপথে স্যাটেলাইট পাঠাবেন। ২০২৮ সালের চতুর্থ ত্রৈমাসিকের মধ্যে হাজার হাজার স্যাটেলাইট পৌঁছে যাবে। সেই মর্মে Nvidia-র সঙ্গে চুক্তিও হয়েছে SpaceX-এর। SpaceX-কে Vera Rubin প্রসেসর জোগাবে Nvidia, যা মহাকাশে কাজ করতে সক্ষম। 

মহাকাশে ডেটা সেন্টারের গঠনশৈলী মোটামুটি একই রকমের হতে পারে। পৃথিবীর নিম্নকক্ষে হাজার হাজার স্যাটেলাইট মোতায়েন করে সেগুলি গড়ে তোলা হবে। স্যাটেলাইটগুলি পরস্পরের খুব কাছাকাছি অবস্থান করে, যাতে নির্ভরযোগ্য সংযোগ বজায় থাকে। SpaceX-এর প্রস্তাবিত Starmind ডেটা সেন্টারের স্যাটেলাইটগুলি তাদের Starlink ইন্টারনেট নেটওয়র্কের অংশ হিসেবে অন্য স্যাটেলাইটগুলির সঙ্গেও যোগাযোগ রাখবে এবং সেই ডেটা পৃথিবীতে পৌঁছে দেবে। SpaceX-এর প্রতিদ্বন্দ্বী অন্য সংস্থাগুলি পৃথিবী থেকে ডেটা সংগ্রহ করে, লেজ়ারের মাধ্যমে পুনরায় পৃথিবীতে পাঠানোর পরিকল্পনা করছে। 

তবে লক্ষ্যপূরণের পথে এখনও বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে, যার মধ্যে অন্যতম হল, মহাকাশে উচ্চমাত্রার বিকিরণ সহ্য করার মতো প্রসেসর তৈরি। এব্যাপারে SpaceX-এর সহায় হয়েছে Nvidia. পাশাপাশি, চরম তাপমাত্রা, মহাজাগতিক বর্জ্য এবং উল্কাপিণ্ড বা গ্রহাণুর ধাক্কা থেকে ক্ষয়ক্ষতির ঝুঁকিও রয়েছে। তবে পৃথিবীর তুলনায় মহাকাশে ডেটা সেন্টার গড়ে তোলার কিছু সুবিধা রয়েছে, যার মধ্যে অন্যতম হল, নিরবচ্ছিন্ন ভাবে সৌরশক্তি সংগ্রহের সুযোগ। পৃথিবীতে সৌরশক্তি সংগ্রহের যে ব্যবস্থা রয়েছে, মহাকাশের ব্যবস্থা তার থেকে আটগুণ বেশি কার্যকর।