কলকাতা: চাঁদের (Moon Mission) উদ্দেশ্যে যাত্রা করার সময় মহাকাশ (Space) থেকে পৃথিবীর (Earth) এমন এক অপূর্ব দৃশ্য ধরা পড়েছে, যা সত্যিই অবাক করার মতো। NASA-র মহাকাশচারীরা সম্প্রতি নীল-সবুজ আলোয় মোড়া পৃথিবীর এক অসাধারণ ছবি তুলেছেন।
মানব ইতিহাসের অন্যতম এই চন্দ্র অভিযানের অংশ হিসেবে মার্কিন মহাকাশ সংস্থা নাসা তাদের ‘আর্টেমিস-২’ (Artemis-2 Mission) মিশন থেকে পৃথিবীর প্রথম কিছু অভূতপূর্ব ছবি প্রকাশ করেছে। নীল গ্রহের এই মায়াবী দৃশ্যগুলো ওরিয়ন মহাকাশযানের (Orion Spaceship) ভেতর থেকে তুলেছেন বর্তমানে চাঁদের পথে থাকা চার নভোচারী। গত বুধবারই চার নভোচরকে নিয়ে চাঁদের দিকে রওনা হয়েছে নাসার ওরিয়ন মহাকাশযান। যে চার মহাকাশচারীকে নিয়ে নাসার যান চাঁদের দিকে পাড়়ি দিয়েছে, তাঁরা হলেন কমান্ডার রিড ওয়াইসম্যান, পাইলট ভিক্টর গ্লোভার, অভিযান বিশেষজ্ঞ ক্রিস্টিনা কচ এবং জেরেমি হানসেন। নাসা জানিয়েছে, মাত্র দেড় দিনের মধ্যেই তাঁরা চাঁদের দিকে অর্ধেক পথ পাড়ি দিয়ে ফেলেছেন।
এই ছবিতে পৃথিবীকে দেখা যাচ্ছে এক রহস্যময় নীল-সবুজ আভায় ঢাকা, যা মূলত সূর্যের আলো, বায়ুমণ্ডল এবং মহাশূন্যের প্রতিফলনের কারণে তৈরি হয়েছে। বিজ্ঞানীদের মতে, এই ধরনের দৃশ্য খুবই বিরল এবং মহাকাশ গবেষণার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গত ৩ এপ্রিল প্রকাশিত এই ছবিগুলোতে দেখা যায় বিশাল সাদা মেঘে ঢাকা পৃথিবীর এক চমৎকার রূপ, যা মহাকাশযানের জানালার ওপর দিয়ে ভেসে উঠছে বলে মনে হয়। কোনো কোনো ছবিতে মহাসাগরবেষ্টিত পৃথিবীর পূর্ণ দৃশ্যের পাশাপাশি উজ্জ্বল সবুজ মেরুপ্রভাও ধরা পড়েছে।
দু'টি ছবি প্রকাশ করেছে নাসা। প্রথম ছবিটি তুলেছেন ওয়াইসম্যান। তাতে ক্যাপসুলের জানলা থেকে পৃথিবীর খানিকটা অংশ দেখা গিয়েছে। পরের ছবিতে দেখা যাচ্ছে সম্পূর্ণ পৃথিবী। চাঁদে পৌঁছতে এখনও এখনও ১ লাখ ২০ হাজার মাইল (১ লাখ ৯২ হাজার কিলোমিটার) পথ বাকি রয়েছে ওরিয়ন মহাকাশযানের। সব কিছু ঠিক থাকলে সোমবারের মধ্যেই চাঁদে পৌঁছে যাবে তারা।
নাসার তরফে জানান হয়েছে, অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে আর্টেমিস ২ ক্রুদের তোলা এই নতুন ছবিতে আমরা দিন ও রাতের বিভাজন রেখা দেখতে পাচ্ছি, যা টার্মিনেটর নামে পরিচিত এবং এটি পৃথিবীর মাঝখান দিয়ে চলে গেছে। জেগে থাকি বা গভীর ঘুমে, আমরা সবাই এই গ্রহে একসঙ্গেই আছি। দ্বিতীয় ছবিটিও ওরিয়ন ক্যাপসুল থেকে তোলা হয়েছে।
🌍 কেন বিশেষ এই ছবি?পৃথিবীর বায়ুমণ্ডলের আলোর প্রতিফলন স্পষ্টমহাকাশ থেকে পৃথিবীর রঙের প্রকৃত রূপ দেখা যায়ভবিষ্যতের মহাকাশ মিশনের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
