নয়াদিল্লি: যেমনটা ভাবা হয়েছিল, তেমনই ঘটল। নির্ধারিত সময়ের অনেক আগেই পৃথিবীতে আছড়ে পড়ল স্যাটেলাইট। স্থানীয় সময় বুধবার সকালে মহাকাশ থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র কৃত্রিম উপগ্রহটি। প্রশান্ত মহাসাগরের বুকে আছড়ে পড়ে। অনিয়ন্ত্রিত ভাবেই পৃথিবীতে ফিরে আসে স্যাটেলাইটটি। কোনও ক্ষয়ক্ষতি না ঘটলেও, যেভাবে অনিয়ন্ত্রিত ভাবে পৃতিবীতে আছড়ে পড়ল সেটি, তাতে অশনি সঙ্কেত দেখছেন বিজ্ঞানীরা। (NASA News)

Continues below advertisement

প্রায় ১৪ বছর মহাকাশে কাটিয়ে পৃথিবীতে আছড়ে পড়ল NASA-র Van Allen Probe A স্যাটেলাইটটি। অনেক আগে জ্বালানি ফুরিয়ে গেলেও, ২০৩৪ পর্যন্ত সেটির আছড়ে পড়ার সম্ভাবনা নেই বলেই মনে করেছিল NASA. কিন্তু তাঁদের ভুল প্রমাণিত করে, নির্ধারিত সময়ের অনেক আগেই পৃথিবীতে আছড়ে পড়ল NASA-র Van Allen Probe A. বিজ্ঞানীদের ধারণা ছিল, বায়ুমণ্ডলের সঙ্গে ঘর্ষণের ফলে শূন্যেই ছাই হয়ে যাবে স্যাটেলাইটটি। কিন্তু বাস্তবে তেমনটা ঘটেনি, প্রশান্ত মহাসাগরে সেটি পড়েছে বলে জানা যাচ্ছে। (Van Allen Probe A)

US Space Force জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সকাল ৬টা বেজে ৩৭ মিনিটে প্রশান্ত মহাসাগরের পূর্ব অংশে, ইকুয়েডর উপকূলের অনতিদূরে এসে পড়ে স্যাটেলাইটটি। বায়ুমণ্ডলের সঙ্গে ঘর্ষণে পুরোপুরি নিঃশেষ হয়ে যায়নি, বরং তার কিছু অংশ অক্ষত ছিল বলে জানা যাচ্ছে। স্থলভূমি বা বসতি এলাকায় সেটি আছড়ে পড়লে কী হতো, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। মহাকাশে ক্রমবর্ধমান বর্জ্য নিয়ন্ত্রণের গুরুত্ব তুলে ধরেছেন তাঁরা।

Continues below advertisement

NASA-র NASA-র Van Allen Probe A স্যাটেলাইটটির ওজন প্রায় ১৩২৩ পাউন্ড বা ৬০০ কেজি। ২০১২ সালে Van Allen Probe B নামে যমজ স্যাটেলাইটের সঙ্গেই সেটির উৎক্ষেপণ হয়। পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রকে ঘিরে থাকা আধানযুক্ত কণার যে বলয়, সেই Van Allen Belt-কে পর্যবেক্ষণ করতে মহাকাশে পাঠানো হয়েছিল। ওই Van Allen Belt প্রাকৃতিক রক্ষাকবচের পৃথিবীকে রক্ষা করে। রক্ষা করে ক্ষতিকর মহাজাগতিক বিকিরণ থেকে। 

দু'বছরের অভিযানে পাঠানো হলেও, দীর্ঘ সাত বছর ধরে মহাকাশে কাজকর্ম চালায় Van Allen Probe A এবং Van Allen Probe B. ২০১৯ সালে তাদের জ্বালানি ফুরিয়ে যায়। তার পরও ২০৩৪ সালের আগে সেগুলির পৃথিবীতে ফিরে আসার কোনও সম্ভাবনা নেই বলে ধারণা ছিল বিজ্ঞানীদের। কিন্তু তার অনেক আগেই পৃথিবীতে ফিরে এল Van Allen Probe A. বিজ্ঞানীরা জানিয়েছেন, গত কয়েক বছরে সৌরচক্র তীব্র থেকে তীব্রতর হয়েছে। মহাকাশেও ত্রুটি-বিচ্যুতি দেখা দিয়েছে তার জেরে। এর ফলেই কক্ষপথ থেকে বিচ্যুত হয় স্যাটেলাইটটি। সময়ের আগে পৃথিবীতে ফিরে এসেছে। তবে Van Allen Probe B স্যাটেলাইটটি ২০৩০ সাল পর্যন্ত মহাকাশে থাকবে বলে মনে করছেন তাঁরা।