নয়াদিল্লি: শুধু পূর্ণগ্রাস সূর্যগ্রহণই নয়, ১২ অগাস্ট অভূতপূর্ব মহাজাগতিক সংযোগের সাক্ষী হতে চলেছে পৃথিবী। ২৪ ঘণ্টায় চার-চারটি মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে বুধবার। একই দিনে একসঙ্গে এতগুলি মহাজাগতিক ঘটনা নজিরবিহীন। (Total Solar Eclipse)

Continues below advertisement

ছয় গ্রহের দর্শন

বুধবার আকাশে একসঙ্গে ছ’-ছ’টি গ্রহের দর্শন মিলবে। বৃহস্পতি, বুধ, মঙ্গল, শনি, ইউরেনাস এবং নেপচুন- পূর্ব থেকে পশ্চিম আকাশে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করবে ওই ছয় গ্রহ।

Continues below advertisement

মঙ্গল এবং শনিকে খালিচোখেই দেখা যেতে পারে। টেলিস্কোপ বা বাইনোকুলার থাকলে দেখতে পাওয়া যাবে ইউরেনাস এবং নেপচুনকে। একই সঙ্গে ছয় গ্রহের দর্শন পাওয়া নজিরবিহীন ঘটনা। বহু দূরে অবস্থিত বলে ইউরেনাস এবং নেপচুনের ঔজ্জ্বল্য অত্যন্ত কম হবে। তবে ভাল টেলিস্কোপ বা শক্তিশালী বাইনোকুলারের সাহায্য়ে দেখা যাবে। (Six Planet Parade)

আরও পড়ুন: হোটেলে খেয়ে নমাজ পড়তে যাচ্ছিল, মসজিদে পা রেখেই লুটিয়ে পড়ল, পাকিস্তানে রহস্যমৃত্যু লস্কর জঙ্গির

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ

পৃথিবী এবং সূর্যের মাঝামাঝি অবস্থান করবে চাঁদ। ওই দিন পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হবে অর্ধেক পৃথিবী। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, স্পেন থেকে। প্রায় দু’মিনিট ধরে চলবে গ্রহণ। ভরদুপুরেই অন্ধকার নেমে আসবে। 

ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা থেকে আংশিক গ্রহণ দেখা যাবে বুধবার। ভারত থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে না। কারণ যে সময় গ্রহণ লাগবে সূর্যে, ভারতে তখন রাত নেমে আসবে। 

আরও পড়ুন: ‘গালিগালাজ করেছে, ইট মেরেছে গোটা রাস্তা’, হালিশহরে মমতাকে ঘিরে বিক্ষোভ, ‘বিজেপি-র লুম্পেন’, বললেন তৃণমূলনেত্রী

অমাবস্যার সূচনা

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ চলাকালীনই অমাবস্যা দশা চলবে। চাঁদের যে পিঠ পৃথিবীর দিকে থাকে, তাতে সূর্যালোক পড়ে না। ফলে রাতের আকাশ অন্ধকারময় হয়ে থাকে।

উল্কাবৃষ্টি

একে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, তার উপর অমাবস্যা, ঘোর কালো আকাশে আলোর বৃষ্টি দেখা যাবে বুধবার। প্রতি ঘণ্টায় ১০০ উল্কাবৃষ্টি দেখতে পারবেন পৃথিবীবাসী। জ্বলন্ত গোলক চোখের সামনে আগুনের কণায় পরিণত হবে। ১২, ১৩, ১৪ অগাস্ট উল্কাবৃষ্টি দেখতে পাবেন পৃথিবীবাসী।

গ্রহণের পথ

১২ অগাস্ট পূর্ণগ্রাস সূর্যগ্রহণের গতিপথ দেখে বিভ্রান্তি ছড়াচ্ছে। এবার পূর্ণগ্রাসের পথ শুরু হচ্ছে সুমেরু বৃত্তের কাছাকাছি, উত্তর সাইবেরিয়া অঞ্চল থেকে। ক্রমশ তা গ্রিনল্যান্ডের পূর্ব অঞ্চলের দিকে এগোচ্ছে। ফলে চাঁদের ছায়া পূর্ব থেকে পশ্চিম দিকে এগোচ্ছে বলেই মনে হচ্ছে একনজরে। কিছু দূর গিয়ে আইসল্যান্ডের পশ্চিম অঞ্চল এবং স্পেনের উত্তরে আবার বাঁক নিচ্ছে।

কিন্তু সত্যিই কি পূর্ব থেকে পশ্চিমমুখী এবারের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ? বিজ্ঞানীরা দাবি খারিজ করে দিয়েছেন। তাঁদের মতে, সাইবেরিয়া থেকে গ্রিনল্যান্ডের দিকে পূর্ণগ্রাসের গতিপথ দেখতে পাওয়াটা আপাতদৃষ্টিতে বিভ্রম। কারণ পূর্ণগ্রাস সূর্যগ্রহণের গতিপথ দেখতে আমরা গ্লোবের পরিবর্তে সমান করে পেতে রাখা মানচিত্র দেখছি। চাঁদের ছায়া কোনও অবস্থাতেই গতি পরিবর্তন করে না। সুমেরু বৃত্তের এত কাছ থেকে এগোয় যে মানচিত্রে দেখলে মনে হয় উল্টো পথে এগোচ্ছে। বাস্তবে কিন্তু সেটি পৃথিবীর উপরের অংশ দিয়েই এগোয়।