দবাঙ্গ দিল্লিকে হারিয়ে প্রথমবার প্রো কবাডি লিগ চ্যাম্পিয়ন বেঙ্গল ওয়ারিয়র্স
Web Desk, ABP Ananda | 19 Oct 2019 09:40 PM (IST)
বেঙ্গল ওয়ারিয়র্স ও দবাঙ্গ দিল্লি দু’দলই এর আগে কোনওদিন ফাইনালে পৌঁছতে পারেনি।
আমদাবাদ: দবাঙ্গ দিল্লিকে হারিয়ে প্রথমবার প্রো কবাডি লিগ চ্যাম্পিয়ন হল বেঙ্গল ওয়ারিয়র্স। আজ ফাইনালে দুর্দান্ত জয় ছিনিয়ে নেয় বাংলার দলটি। খেলার ফল ৩৯-৩৪। দিল্লির হয়ে নবীন কুমার দারুণ লড়াই করলেও, তাঁর দলকে জেতাতে পারলেন না। প্রো কবাডি লিগের সপ্তম মরসুম শুরু হওয়ার আগে এবারের প্রতিযোগিতাকে কঠিনতম বলে দাবি করেছিলেন আয়োজকরা। শেষপর্যন্ত সেটাই হল। গোটা প্রতিযোগিতাতেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। বেঙ্গল ওয়ারিয়র্স ও দবাঙ্গ দিল্লি দু’দলই এর আগে কোনওদিন ফাইনালে পৌঁছতে পারেনি। প্রথমবার এই দুই দল চূড়ান্ত পর্যায়ের ম্যাচে খেলতে নেমে দারুণ লড়াই করল। শেষপর্যন্ত খেতাব এল বাংলায়।