সেরে উঠছেন, আজ বুমরাহর কাঁধের চোট পরীক্ষা করে দেখা হবে, জানাল মুম্বই ইন্ডিয়ান্স
Web Desk, ABP Ananda | 25 Mar 2019 09:39 AM (IST)
মুম্বই: গতকাল আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে কাঁধে চোট পাওয়ার পর সেরে উঠছেন পেসার জসপ্রীত বুমরাহ। এমনই জানিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্ট। একইসঙ্গে জানানো হয়েছে, আজ এই পেসারের চোট পরীক্ষা করে দেখা হবে। গতকাল দিল্লির ইনিংসের শেষ বলটি করার পর ঋষভ পন্থের স্ট্রেট ড্রাইভ আটকাতে গিয়ে পড়ে যান বুমরাহ। তখনই তিনি বাঁ কাঁধে চোট পান। সহ-খেলোয়াড় ও ফিজিওথেরাপিস্ট নিতিন পটেল ছুটে যান। যন্ত্রণায় কাতর হয়ে পড়া বুমরাহ মাঠ ছাড়েন। বিশ্বকাপের আগে তাঁর চোট ভারতীয় দলের পক্ষে চিন্তার বিষয়। অনেক ক্রিকেটপ্রেমীই বুমরাহকে দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য শুভকামনা জানিয়েছেন।