নয়াদিল্লি: শুক্রবার বিসিসিআইয়ের বৈঠক হচ্ছে না এবং সেকারণে ওই দিন ওয়েস্ট ইন্ডিজ সফরের ভারতীয় দল নির্বাচনও হচ্ছে না। ভারতীয় ক্রিকেট বোর্ডের কিছু নিয়ম বদলের কারণেই পিছিয়ে গেল বোর্ডের বৈঠক ও দল নির্বাচন। সেক্রেটারি নন, এবার থেকে বোর্ডের চেয়ারম্যানই বৈঠক ডাকবে, এই নিয়ম বদলের কারণেই বৈঠক পিছিয়ে গেল। এখনও পর্যন্ত আইনি কাগজপত্র তৈরি না হওয়ায় আরও বিলম্ব হচ্ছে। সূত্রের খবর, আগামী শনি বা রবিবার এই বৈঠক হবে এবং সেদিনই দল নির্বাচনও হবে।
বিসিসিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন, বোর্ডের নিয়মে কিছু পরিবর্তন আনা হয়েছে এবং প্রস্তাবিত বৈঠকে অধিনায়কের উপস্থিতি নিশ্চিত করার পরই আলোচনা হবে এবং দল নির্বাচন করা হবে।
