নয়াদিল্লি: শনিবার ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভালে কিউয়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনে আক্রমণাত্মক শট খেলতে গিয়ে আউট হয়েছেন ঋষভ পন্থ। জ্যাকব ডাফিকে চাপে ফেলতে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসেছিলেন পন্থ। কিন্তু শটটি ঠিকমতো খেলতে না পারায় পয়েন্টে ক্যাচ দিয়ে ৩৯ বলে ২৩ রান করে সাজঘরে ফেরেন বাঁহাতি উইকেট কিপার ব্যাটার। ভুল সিদ্ধান্ত গ্রহণের কারণেই ঋষভ পন্ত টেস্ট ক্রিকেটে ভারতের নিয়মিত চার নম্বর ব্যাটার হতে পারেননি বলেই মনে করেন তারকা অফস্পিনার। শনিবার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে অশ্বিন বলেন, 'প্রজন্মের পর প্রজন্ম ধরে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হওয়ার প্রতিভা পন্থের রয়েছে। কিন্তু সে যদি নিজের খেলাটাকে আরও পরিশীলিত করত ও ভাল সিদ্ধান্ত নিত, তবে সে ভারতের হয়ে চার নম্বরে নিয়মিত খেলতে পারত ও তাঁর উইকেটকিপিং করারও প্রয়োজন হতো না।'
ভারতের প্রাক্তন অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন মনে করেন, ভুল সিদ্ধান্ত গ্রহণের কারণেই ঋষভ পন্ত টেস্ট ক্রিকেটে ভারতের নিয়মিত চার নম্বর ব্যাটার হতে পারেননি। এমনকি এর ফলেই বাঁহাতি এই উইকেটকিপার-ব্যাটার জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগও হারিয়েছেন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
অশ্বিন আরও যোগ করেন, 'আমি সবসময় বলে আসছি যে ঋষভ পন্থ ভারতের সর্বকালের অন্যতম প্রতিভাবান টেস্ট ব্যাটার। প্রায়শই সে অত্যন্ত ঝুঁকিপূর্ণ শট খেলতে গিয়ে আউট হয়। সে ক্রিজ ছেড়ে বেরিয়ে আসে, ফিল্ডারদের মাথার ওপর দিয়ে মারার চেষ্টা করে, কিন্তু ক্যাচ আউট হয় কারণ সে ঠিক যেখানে বলটি মারতে চায়, ফিল্ডারদের ঠিক সেখানেই রাখা হয়। সে যদি কেবল সঠিকভাবে খেলে ও সঠিক সিদ্ধান্ত নেয়, তবে প্রজন্মের পর প্রজন্ম ধরে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়দের তালিকায় তার নাম আলোচিত হবে।'
ভারতের হয়ে এদিন ব্যাটে নেমে নিজের স্বভাবচিত ভঙ্গিমাতেই ব্যাটিং করছিলেন ভারতের তারকা কিপার-ব্যাটার। কেএল রাহুলের সঙ্গে মিলে তিনি ৩৭ রানের পার্টনারশিপও গড়েন। তবে গত ম্যাচে সেঞ্চুরি হাঁকালেও, এই ইনিংসে ২৩ রানের বেশি করতে পারেননি পন্থ। নিজের ইনিংসে একটি বাউন্ডারি এবং একটি ছক্কা মারেন তিনি। এই ছক্কার সুবাদেই ইতিহাস গড়ে ফেললেন তিনি। এমনিতেই টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকালের দ্বিতীয় সর্বাধিক ছক্কা হাঁকানোর কৃতিত্ব রয়েছে পন্থের দখলে। শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক বেন স্টোকস।
