নয়াদিল্লি: ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) অতীতে একাধিকবার ২০২৭ সালের বিশ্বকাপ খেলার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। তবে সাম্প্রতিক অতীতে একাধিকবার তাঁর বিশ্বকাপে খেলা নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার স্বয়ং তিনি নিজেই বিশ্বকাপে খেলার প্রসঙ্গে মুখ খুললেন। রোহিত জানিয়ে দিলেন পরের বছরের বিশ্বকাপ এখনও অনেক দূরে।

Continues below advertisement

গত ইংল্যান্ড সিরিজ়ের মাঝপথেই রোহিত শর্মার অবসরের জোর জল্পনা শোনা গিয়েছিল। তবে লর্ডসে দুরন্ত শতরানের মাধ্যমে ইতিহাস গড়ে সেইসব জল্পনার জবাব দিয়েছিলেন রোহিত। তারপরে এখনও রোহিত অবসর কথা জানাননি। তবে তাঁর ভবিষ্যৎ ঘিরে জল্পনা অব্যাহত। পরের বিশ্বকাপের সময় রোহিতের ৪০ বছর বয়স হয়ে যাবে। তাই তার ফিটনেস নিয়ে জল্পনা অব্যাহত। এবার সেই জল্পনা নিয়ে মুখ খুললেন রোহিত। তাঁকে বলতে শোনা যায়, '২০২৭ সালের অক্টোবর তো এখনও অনেক দূরে। আমরা সেই সময় কী হয়, সেটা তখন দেখব।' 

আরও পড়ুন:- পাকিস্তানকে হকিতে ১৯-০ স্কোরলাইনে দুরমুশ করে এশিয়া কাপের সেমিফাইনালে ভারতীয় দল 

Continues below advertisement

এইসব জল্পনা, আলোচনার মাঝেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য প্রস্তুতি শুরু করে দিলেন রোহিত শর্মা। এই মুহূর্তে শুধুমাত্র এই একটা ফর্ম্যাটেই খেলন হিটম্য়ান। টি-টোয়েন্টি ও টেস্ট থেকে আগেই অবসর নিয়ে নিয়েছেন। আগামী বছরের ওয়ান ডে বিশ্বকাপে খেলার জন্য মরিয়া হয়ে আছেন প্রাক্তন ভারত অধিনায়ক। তাই নিজেকে ফিট রাখতে চাইছেন প্রতিনিয়ত। শেষবার ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে খেলতে দেখা গিয়েছিল রোহিতকে। তিন ম্য়াচের সিরিজের শেষ ম্যাচে শতরানও হাঁকিয়েছিলেন ৩৯ বছরের তারকা ওপেনার। 

আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ান ডে সিরিজ। সেই সিরিজেই ফের একবার রোহিত ও বিরাটকে দেখা যাবে জাতীয় দলের জার্সিতে। টিম রোহিতের সোশ্য়াল মিডিয়ায় একটি ক্লিপ পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে রোহিত ইন্ডোরে অনুশীলন সারছেন। ব্যাটিং অনুশীলন থেকে শুরু করে ফিটনেসের পরীক্ষা দিতেও দেখা যাচ্ছে হিটম্যানকে। ব্যাট হাতে বেশ স্বমহিমায় মনে হল রোহিতকে। তাহলে কি ক্যারিবিয়ানদের বিরুদ্ধেও বড় ইনিংস আসছে? আশায় আছেন সমর্থকরা।