কয়েকদিন আগেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতীয় দলের জয়ের জন্য দু’রান বাকি থাকা অবস্থায় মধ্যাহ্নভোজের বিরতি ঘোষণা করায় দুই আম্পায়ার দার ও আদ্রিয়ান হোল্টস্টকের উপর ক্ষুব্ধ হয় ভারতীয় দল। তবে বিরাট বুঝিয়ে দিলেন, মাঠের সেই ঘটনা তিনি মনে রাখেননি। শ্রবণশক্তিহীন শিশুদের স্কুল খোলার জন্য অর্থ সংগ্রহের লক্ষ্যে রেস্তোরাঁ চালু আলিম দারের, শুভেচ্ছা কোহলির
Web Desk, ABP Ananda | 07 Feb 2018 02:34 PM (IST)

নয়াদিল্লি: মাঠে আগ্রাসী, লড়াকু মনোভাব দেখা গেলেও, মাঠের বাইরে ভারতের অধিনায়ক বিরাট কোহলির অন্য রূপ। তিনি মাঠের বাইরে অত্যন্ত ভদ্র, নম্র। ফের সেটা দেখা গেল। পাকিস্তানের আম্পায়ার আলিম দার শ্রবণশক্তিহীন শিশুদের জন্য একটি স্কুল খোলার লক্ষ্যে অর্থ সংগ্রহ করার জন্য রেস্তোঁরা চালু করেছেন। এই মহৎ উদ্যোগের জন্য একটি ভিডিও বার্তার মাধ্যমে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বিরাট।