নয়াদিল্লি: মাঠের বাইরে কাটানো সময় হার্দিক পাণ্ড্যকে ক্রিকেটার হিসেবে পরিণত হতে সাহায্য করেছে। এমনটাই মনে করেন তাঁর ভাই ক্রুনাল। মাঠ ও মাঠের বাইরে দুই ঘটনার কারণে সাম্প্রতিক অতীতে বেশ কিছুদিন মাঠে ফিরতে পারেননি হার্দিক। একদিকে পিঠের চোট যেমন ছিল, তেমনই একটি টিভি শোয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য তাঁকে সাময়িক নির্বাসন করা হয়। মাঠে ফেরার পর থেকেই দুর্ধর্ষ ফর্মে রয়েছেন ওই ক্রিকেটার। চলতি আইপিএলে তিনি বিধ্বংসী মেজাজে রয়েছেন। সামনেই ইংল্যান্ডের মাটিতে ক্রিকেট বিশ্বকাপ হতে চলেছে। অনেকেই মনে করছেন, ইংল্যান্ডের পরিবেশে ব্যাট ও বল হাতে দারুন সফল হবেন হার্দিক। এদিন ক্রুনাল বলেন, যতদিন হার্দিক মাঠের বাইরে ছিল, প্রতিনিয়ত নিজের ফিটনেসের ওপর জোর দিয়েছে। পরিশ্রম করেছে। ক্রুনালের দাবি, ক্রিকেটকেই হার্দিক সর্বাধিকার দেয়। খুব কম ক্রীড়াবিদ রয়েছে, যার মধ্যে ক্রুনালের মত কাজের প্রতি স্পৃহা রয়েছে। ওর লক্ষ্য সর্বদা উন্নতি করা। ভাইয়ের প্রশংসা করে ক্রুনাল আরও জানান, হার্দিকের সবচেয়ে বড় শক্তি হল, ওর নাছোড় মানসিকতা।
- হোম
- INDIA AT 2047
- WB RESULT 2024
- কলকাতা
- উত্তরবঙ্গ
- দক্ষিণবঙ্গ
- পূর্ব বর্ধমান
- হুগলি
- উত্তর ২৪ পরগনা
- বীরভূম
- মালদা
- ভারত
- রাজ্য
- ফুটবল
- ক্রিকেট
- আইপিএল
- বিনোদন
- খুঁটিনাটি
- পুজো পরব
- জ্যোতিষ
- শিক্ষা এবং চাকরি
- অটো
- আন্তর্জাতিক
- খবর
- প্রযুক্তি
- বাজেট
- বিজ্ঞান
- অফবিট
- পডকাস্ট শো
- লাইফস্টাইল
- স্বাস্থ্য
- উপযোগিতা
- শারদোৎসব
- মাধ্যমিকের ফল
- উচ্চ মাধ্যমিকের ফল
- IDEAS OF INDIA
- যোগাযোগ করুন
