ব্যাঙ্গালোর : চিন্নাস্বামীতে রানের পাহাড় টপকানোর হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসি চেন্নাইয়ের। ৮ রানের ব্যবধানে গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচে জিতে একলাফে তিন ধাপ উপরে উঠল মহেন্দ্র সিংহ ধোনি ব্রিগেড। আইপিএলের লিগ তালিকায় ছয় নম্বরে থেকে খেলতে নেমেছিল সিএসকে (CSK)। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (Royal Challengers Bangalore) হারিয়ে তারা পৌঁছে গিয়েছে লিগ তালিকার তিন নম্বরে। ৫ ম্যাচের শেষে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) তৃতীয় জয়ের সুবাদে ৬ পয়েন্ট। আর রান রেটের বিচারে তারা গতবারের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সকে (Gujrat Titans) পিছনে ফেলে দিয়েছে। আরসিবি-র ম্যাচের আগে সিএসকে-র রান রেট ছিল + ০.২২৫। আর বিরাট-ফাফদের হারানোর পর আপাতত ধোনিদের দলের রান রেট + ০.২৬৫। অপরদিকে, ৫ ম্যাচের শেষে ৬ পয়েন্টে থাকলেও + ০.১৯২ রান রেটের জেরে লিগ তালিকার চার নম্বরে নেমে গিয়েছে গুজরাত শিবির।

এদিকে, - ০.৩১৬ থেকে কমে ০.৩১৮ হলেও লিগ তালিকার সাত নম্বরেই থাকল আরসিবি। তবে ৫ ম্যাচের শেষে ২ টি জয়ের জেরে তাদের পয়েন্ট ৪। সিএসকে লিগ তালিকায় একলাফে তিনধাপ উঠে এলে পয়েন্ট টেবিলের প্রথম দুটি স্থানে কোনও পরিবর্তন ঘটেনি। আইপিএলের ২৪ ম্যাচের শেষে আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। ৫ ম্যাচের শেষে ৪টি জয়ের সুবাদে ৮ পয়েন্ট রাজস্থানের। সঞ্জু স্যামসনদের নেট রান রেটও খুব ভাল। +১.৩৫৪। পয়েন্ট টেবিলে দুই নম্বরে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। কে এল রাহুলরা ৫ ম্যাচের মধ্যে তিনটি জিতেছেন। তাঁদের পয়েন্ট ৬। নেট রান রেটও বেশ ভাল। +০.৭৬১। পাশাপাশি সিএসকে তিন ধাপ ওপরে ওঠায় শুধু গুজরাতই নয়। পাঞ্জাব কিংস ও কলকাতা নাইট রাইডার্সও এক ধাপ করে নেমে গেল। আপাতত পয়েন্ট তালিকায় যথাক্রমে পাঁচ ও ছয় নম্বরে রয়েছে পাঞ্জাব ও কেকেআর

এক ঝলকে আইপিএলের বর্তমান লিগ টেবিল - 

(রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ (২৪) পর্যন্ত)

স্থানদলম্যাচজয়হারপয়েন্টরান রেট
 ১রাজস্থান রয়্যালস ৪ ১+ ১.৩৫৪
 ২লখনউ সুপারজায়ান্টস+ ০.৭৬১
 ৩চেন্নাই সুপার কিংস+ ০.২৬৫
 ৪গুজরাত টাইটান্স+ ০.১৯২
 ৫পাঞ্জাব কিংস - ০.১০৯
 ৬কলকাতা নাইট রাইডার্স+ ০.৩২০
 ৭রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- ০.৩১৮
 ৮মুম্বই ইন্ডিয়ান্স- ০.৩৮৯
 ৯সানরাইজার্স হায়দরাবাদ- ০.৮২২
 ১০দিল্লি ক্যাপিটালস- ১.৪৮৮

আরও পড়ুন- চেন্নাইয়ের বাজিমাত, হাড্ডাহাড্ডি রানযুদ্ধ পেরিয়ে ৮ রানে আরসিবিকে টেক্কা সিএসকের