প্যারিস: রাফায়েল নাদালের বিশ্বরেকর্ড। মোট ১০ বার ফরাসি ওপেন জয়ের নজির স্প্যানিশ জিনিয়াসের। এই নিয়ে ১৫ টি গ্র্যান্ড স্ল্যামের মালিক তিনি। এদিন স্ট্যান ওয়ারিঙ্কাকে স্ট্রেট সেটে উড়িয়ে ফরাসি ওপেন চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। দশটি ফরাসি ওপেন খেতাব জিতে বিশ্বরেকর্ড গড়লেন তিনি। বিশ্ব-টেনিসের ইতিহাসে নাদালই একমাত্র টেনিস প্লেয়ার, যিনি ১০ বার একই গ্র্যান্ড স্ল্যাম জিতলেন। এটি তাঁর কেরিয়ারের ১৫তম গ্র্যান্ড স্ল্যাম। ফেডেরারের থেকে ঠিক তিনটি গ্র্যান্ড স্ল্যাম পিছনে। এদিন নাদাল ছিলেন বিধ্বংসী ফর্মে। ওয়ারিঙ্কাকে তিনি হারান ৬-২, ৬-৩, ৬-১ সেটে। চ্যাম্পিয়ন হওয়ার পর প্রতিক্রিয়ায় নাদাল বলেন, ‘আমি অত্যন্ত খুশি। দশমবার ফরাসি ওপেন জিততে পারাটা খুবই স্পেশাল। আমার মনের ভিতরে যে কী চলছে, তা ভাষায় বলে বোঝাতে পারব না।’
- হোম
- INDIA AT 2047
- WB RESULT 2024
- কলকাতা
- উত্তরবঙ্গ
- দক্ষিণবঙ্গ
- পূর্ব বর্ধমান
- হুগলি
- উত্তর ২৪ পরগনা
- বীরভূম
- মালদা
- ভারত
- রাজ্য
- ফুটবল
- ক্রিকেট
- আইপিএল
- বিনোদন
- খুঁটিনাটি
- পুজো পরব
- জ্যোতিষ
- শিক্ষা এবং চাকরি
- অটো
- আন্তর্জাতিক
- খবর
- প্রযুক্তি
- বাজেট
- বিজ্ঞান
- অফবিট
- পডকাস্ট শো
- লাইফস্টাইল
- স্বাস্থ্য
- উপযোগিতা
- শারদোৎসব
- মাধ্যমিকের ফল
- উচ্চ মাধ্যমিকের ফল
- IDEAS OF INDIA
- যোগাযোগ করুন
