মুম্বই: মহিলা জাতীয় ক্রিকেট দলের অন্তর্বর্তী কোচ হিসেবে প্রাক্তন অফ-স্পিনার রমেশ পওয়াকে নিযুক্ত করল ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই সূত্রে খবর, আগামী ২৫ তারিখ থেকে বেঙ্গালুরুতে শুরু হতে চলেছে মহিলাদের জাতীয় শিবির। সেখান থেকেই নতুন দায়িত্ব শুরু করবেন পওয়ার। তিনি বলেন, দায়িত্ব পেয়ে আমি খুশি। দলকে এগিয়ে নিয়ে যেতে যথাসাধ্য চেষ্টা করব।
সম্প্রতি, দলের কয়েকজন সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে মতবিরোধ হওয়ায় জাতীয় কোচের পদ থেকে ইস্তফা দেন তূষার আরোথে। সূত্রের খবর, বরোদার প্রাক্তন অল-রাউন্ডারের কোচিং পদ্ধতি নিয়ে খুশি ছিলেন না দলের একাধিক ক্রিকেটার। এরপরই, তূষারকে কার্যত বাধ্য করা হয় পদত্যাগ করতে। সেই থেকে এই পদটি ফাঁকা পড়ে ছিল। ইতিমধ্যেই, পূর্ণ সময়ের কোচের জন্য আবেদনপত্র চেয়েছে বিসিসিআই।
