✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

একইদিনে অনন্য আন্তর্জাতিক ও জাতীয় রেকর্ডের মালিক হলেন বিরাট কোহলি

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  26 Nov 2017 10:02 PM (IST)
একইদিনে অনন্য আন্তর্জাতিক ও জাতীয় রেকর্ডের মালিক হলেন বিরাট কোহলি
1

পাশাপাশি, ভারতীয়দের মধ্যে অধিনায়ক হিসেবে সর্বাধিক টেস্ট শতকের মালিক হলেন কোহলি। অধিনায়ক হিসেবে এখনও পর্যন্ত মোট ১২টি টেস্ট শতক হাঁকিয়েছেন তিনি। টপকে গেলেন সুনীল গাওস্করের (১১টি শতরান) রেকর্ডকে।

2

একইভাবে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রেম স্মিথও একই বছর অধিনায়ক হিসেবে ৯টি টেস্ট শতরান করেছিলেন।

3

বিশ্ব ক্রিকেটে এর আগে এই রেকর্ডের অধিকারী ছিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক রিকি পন্টিং। যিনি ২০০৫ সালে অধিনায়ক থাকাকালীন টেস্টে এক বছরে ৯টি শতরান করেছিলেন। তিনি এই কৃতিত্ব ২০০৬ সালেও পুনরাবৃত্তি করেন।

4

জাতীয় দলের অধিনায়ক হিসেবে অর্ধশতরানকে শতরানে পরিণত করার কনভার্সান রেটের নিরিখে (ন্যূনতম ১০টি টেস্ট শতরান) ডন ব্র্যাডম্যানকে পিছনে ফেলেছেন কোহলি। ৩১ টেস্টে অধিনায়কত্ব করেছেন বিরাট। ১৬ বার অর্ধশতরান করেছেন। তার মধ্যে ১২ বার তাকে শতরানে পরিণত করেছেন তিনি। কনভার্সান রেট ৭৫ শতাংশ। ডন ব্র্যাডম্যানের সেই জায়গায় ছিল ৬৬.৬৬ শতাংশ।

5

রেকর্ড হল-- অধিনায়ক হিসেবে একটি ক্যালেন্ডার বর্ষে সর্বাধিক শতরান। ২০১৭ সালে অধিনায়ক কোহলি ১০টি টেস্ট শতরান করলেন। যা একটা অনন্য রেকর্ড।

6

এদিনের পর সেই সংখ্যা বেড়ে ৫১ হল। টেস্ট ক্রিকেটে এটি বিরাটের পঞ্চম দ্বিশতরান। তবে, এটা রেকর্ড নয়।

7

কয়েকদিন আগেই, কলকাতার ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে শতরান করে কেরিয়ারের ৫০টি আন্তর্জাতিক শতরান পূর্ণ করেন কোহলি।

8

বিরাট ‘রানমেশিন’ কোহলির ব্যাট প্রতিনিয়ত রান করেই চলেছে। আর প্রতিদ্বন্দ্বীদের ক্রমশ পেছনে ফেলে এগিয়ে যাচ্ছেন কোহলি।

9

শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে অদিনায়ক বিরাট কোহলি নিজস্ব ঢঙে দ্বিশতরান করেন।

  • হোম
  • খেলা
  • একইদিনে অনন্য আন্তর্জাতিক ও জাতীয় রেকর্ডের মালিক হলেন বিরাট কোহলি
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.