ওনামের শুভেচ্ছা জানিয়ে ট্যুইট, কেরলে ‘এক বিশেষ ভক্ত’-র সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতার কথা জানালেন সচিন
Web Desk, ABP Ananda | 11 Sep 2019 08:41 PM (IST)
সচিন ছাড়াও অজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, হরভজন সিংহও ট্যুইট করে কেরলের মানুষকে ওনাম উৎসব উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।
মুম্বই: ওনাম উৎসব উপলক্ষে ট্যুইট করে শুভেচ্ছা জানালেন সচিন তেন্ডুলকর। একইসঙ্গে তিনি কেরলে ‘এক বিশেষ ভক্ত’-র সঙ্গে সাক্ষাতের কথা জানিয়েছেন। প্রণব নামে ওই যুবক পা দিয়ে ছবি আঁকেন। তিনি সচিনের একটি ছবি এঁকেছেন। সেই ছবি দেখে চমৎকৃত ক্রিকেটের কিংবদন্তী। সচিন ছাড়াও অজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, হরভজন সিংহও ট্যুইট করে কেরলের মানুষকে ওনাম উৎসব উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। জাতীয় ক্রীড়া দিবসের আগের দিন মুম্বইয়ের রাস্তায় সচিনকে ফের ব্যাট করতে দেখা যায়। তাঁর সঙ্গে ছিলেন বলিউড তারকা বরুণ ধবন ও অভিষেক বচ্চন। মুম্বইয়ের একটি বৃদ্ধাশ্রমে গিয়ে সেখানকার বাসিন্দাদের সঙ্গেও সময় কাটান সচিন। তিনি ক্যারম খেলেন, মহিলাদের সঙ্গে রসিকতাও করেন।