খেলবে ভারত, বাংলাদেশ, নেপাল, কলকাতায় শারীরিকভাবে অক্ষমদের ক্রিকেট প্রতিযোগিতা
Web Desk, ABP Ananda | 20 Apr 2018 12:16 AM (IST)

কলকাতা: শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের ক্রীড়া সংস্থার উদ্যোগে ভারত, বাংলাদেশ ও নেপালের শারীরিকভাবে অক্ষম ক্রিকেটারদের নিয়ে একটি প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। ফিজিক্যালি চ্যালেঞ্জড বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনও এই প্রতিযোগিতার সঙ্গে যুক্ত থাকছে। এ মাসের ২৫ থেকে ২৮ তারিখ পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। খেলা হবে বেহালার রেলের মাঠে। উদ্বোধন করবেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্ল। ভারতের ইন্ডোর ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক অপরূপ চক্রবর্তীও এই প্রতিযোগিতার সঙ্গে যুক্ত থাকছেন। তিনি ক্রিকেট অস্ট্রেলিয়ার লেভেল টু কোচিং কোর্স সম্পূর্ণ করেছেন। অপরূপ এই প্রতিযোগিতায় ভারতীয় দলকে সাহায্য করবেন।