কপট রাগ দেখিয়ে ওই তরুণীকে মারতে যান তিনি। তারপর, মিষ্টি হাসিতে রাগ গলে জল। এই ভিডিও দুরন্ত গতিতে ভাইরাল হয়েছে। লাইক পেয়েছে ৪ লাখেরও বেশ। কমেন্ট ছাড়িয়েছে হাজার। ৪০ লাখের বেশি মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। বিধানসভা ভোট ২০২৬
(Source: Poll of Polls)
কী এমন হল, তরুণীকে মারতে গেলেন চাহল? ভাইরাল ভিডিও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Mar 2020 09:48 AM (IST)
তরুণীর সঙ্গে হাঁটতে হাঁটতে জুতোর ফিতে বাঁধতে বসে পড়েন চাহল। এরপর মেয়েটি লুকানোর ভান করে আচমকা চাহলের পিছনে চলে যান। আর তারপর?

সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহল। নানারকম মজার ভিডিও পোস্ট করে থাকেন তিনি। এবার করোনা আতঙ্কে ঘরবন্দি থাকার সময় এক মজার টিকটক ভিডিও পোস্ট করলেন চাহল। তাতে দেখা গেছে এক তরুণীর সঙ্গে হাঁটছেন চাহল। ইনি চাহলে টিকটক ভিডিও সঙ্গী মডেল ও গায়িকা রমিত সন্ধু । দেখা যাচ্ছে,তরুণীর সঙ্গে হাঁটতে হাঁটতে জুতোর ফিতে বাঁধতে বসে পড়েন চাহল। এরপর মেয়েটি লুকানোর ভান করে আচমকা চাহলের পিছনে চলে যান। আর তারপর?