নয়াদিল্লি: গত সোমবার ফেসবুক- ইনস্টাগ্রাম, ট্যুইটার যখন বন্ধ ছিল, তখন কে কী করছিলেন ? এই প্রশ্নটাই তখন ট্রেন্ডিং হয় সোশ্যাল মিডিয়ায়। একেকজন দিয়েছেন একেকরকম উত্তর। বেরিয়েছে নানা মজার মিমও। কিন্তু আসল সত্যিটা জানলে চমকে উঠবেন। একটি জনপ্রিয় পর্নোগ্রাফি পোর্টালে ওই সময় হু হু করে ভিজিটর বেড়েছে। ডিজিট্যাল মিডিয়ার ভাষায় যাকে বলে ট্রাফিক। সংস্থার দাবি ফেসবুক অধিকৃত প্ল্যাটফর্মগুলি যতক্ষণ ডাউন ছিল , ততক্ষণ মানুষের নজর পড়ে পর্নোগ্রাফি সাইটে। প্রতি ঘণ্টায় প্রায় ৫ লক্ষ অতিরিক্ত ভিজিটর পেয়েছে ওই পোর্টাল। হিসেব কষলে দাঁড়ায় ১০.৫ শতাংশ বেশি।
PornHub Traffic : ফেসবুক-হোয়াটসঅ্যাপ ডাউন থাকাকালীন 'লাফিয়ে বেড়েছে' পর্নহাবে ভিজিটরের সংখ্যা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Oct 2021 02:41 PM (IST)
প্রতি ঘণ্টায় প্রায় ৫ লক্ষ অতিরিক্ত ভিজিটর পেয়েছে ওই পোর্টাল। হিসেব কষলে দাঁড়ায় ১০.৫ শতাংশ বেশি।
