Redmi Phones: ভারতে লঞ্চ হয়েছে রেডমি নোট ১৫ প্রো সিরিজ। এই স্মার্টফোনের সিরিজের মধ্যে লঞ্চ হয়েছে রেডমি নোট ১৫ প্রো এবং রেডমি নোট ১৫ প্রো প্লাস- এই দুই মডেল। এই দুই ফোন ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসটয়ান্স ডিভাইস। অর্থাৎ জল ও ধুলোয় সহজে ফোন নষ্ট হবে না। ফ্ল্যাট ফ্রেম ডিজাইন রয়েছে এই দুই ফোনে। ব্যাক প্যানেলে পাবেন গ্লাস ডিজাইন এবং টেক্সচার যুক্ত লেদার ফিনিশ। রেডমি নোট ১৫ প্রো সিরিজের দুই ফোনেই 4K ভিডিও রেকর্ডিং করা যাবে। এছাড়াও ইউজাররা পাবেন Dolby Atmos সাপোর্ট যুক্ত অডিও ফিচার। অ্যান্ড্রয়েড ১৫ আউট অফ দ্য বক্স ভিত্তিক HyperOS 2- এর সাহায্যে পরিচালিত হবে রেডমি নোট ১৫ প্রো সিরিজের দু'টি ৫জি ফোন।
ভারতে রেডমি নোট ১৫ প্রো সিরিজের দুই ফোনের দাম কত
রেডমি নোট ১৫ প্রো ফোনের ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ২৯,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ৩১,৯৯৯ টাকা।
রেডমি নোট ১৫ প্রো প্লাস ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ৩৭,৯৯৯ টাকা। এই ফোনের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ৩৯,৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ যুক্ত একটি মডেল, যার দাম ৪৩,৯৯৯ টাকা।
রেডমি নোট ১৫ প্রো এবং রেডমি নোট ১৫ প্রো প্লাস - এই দুই ফোনে কী কী ফিচার রয়েছে
- এই দুই ফোনেই রয়েছে ২০০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর, যেখানে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত রয়েছে। এছাড়াও এই দুই ফোনে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সেনসর রয়েছে।
- রেডমি নোট ১৫ প্রো প্লাস ফোনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর এবং রেডমি নোট ১৫ প্রো ফোনে ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে।
- এই দুই ফোনেই রয়েছে ৬.৮৩ ইঞ্চির 1.5K quad-curved AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এর উপরে সুরক্ষার খাতিরে রয়েছে Gorilla Glass Victus 2 প্রোটেকশন লেয়ার।
- রেডমি নোট ১৫ প্রো প্লাস ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এক্স জেন ৪ চিপসেট। অন্যদিকে, রেডমি নোট ১৫ প্রো ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৪০০ আলট্রা চিপসেট।
- রেডমি নোট ১৫ প্রো প্লাস ফোনে ৬৫০০০ এমএএইচ এবং রেডমি নোট ১৫ প্রো ফোনে ৬৫৮০ এমএএইচ ব্যাটারি সাপোর্ট রয়েছে। এর সঙ্গে এই দুই ফোনেই পাবেন ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।