Smart Glass: ভারতের AI সংস্থা লঞ্চ করেছে নতুন স্মার্ট গ্লাস। Sarvam AI- এর সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও প্রত্যুষ কুমার সম্প্রতি জানিয়েছেন, তাদের সংস্থার তৈরি নতুন স্মার্ট গ্লাস Sarvam Kaze ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সাড়া জাগিয়েছে। অনেকদিন ধরেই কথা চলছে এই স্মার্ট গ্লাস নিয়ে। এর আগে মেটা কর্তৃপক্ষও স্মার্ট গ্লাস লঞ্চ করেছে বাজারে। অনেকেই মনে করছেন, মেটার ওই স্মার্ট গ্লাসকে পাল্লা দেবে Sarvam Kaze- ভারতের তৈরি এই স্মার্ট গ্লাস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই স্মার্ট গ্লাস পরে দেখে ফেলেছেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে একেবারেই সময় লাগেনি। প্রত্যুষ কুমারও তাদের নতুন স্মার্ট গ্লাস Sarvam Kaze সম্পর্কে বিশদে তথ্য দিয়েছেন। 

কী কাজ করবে ভারতের AI সংস্থা Sarvam AI- এর স্মার্ট গ্লাস Sarvam Kaze 

চলাফেরা করতে করতেই একাধিক কাজ করতে সাহায্য করবে Sarvam Kaze স্মার্ট গ্লাস। বিশেষত ফিল্ডে গিয়ে যেসব কাজ বেশি করতে হয়, যেমন- ডেটা সংগ্রহ, তার সঠিকভাবে পরীক্ষা নিরীক্ষা এবং সার্ভে করা - এইসব কাজে দারুণ ভাবে সাহায্য করবে Sarvam Kaze স্মার্ট গ্লাস। 

ফিল্ড ওয়ার্কের ক্ষেত্রে রিয়েল টাইম ডেটা কালেকশনে সাহায্য করবে এই স্মার্ট গ্লাস। পড়াশোনা এবং স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও এই AI গ্লাস সাহায্য করবে। পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভাষায় পড়ার সুবিধা পাবেন Sarvam AI স্মার্ট গ্লাসে। এছাড়াও পাবেন অন্যান্য অনেক ধরনের সাপোর্ট। বিশেষভাবে সক্ষম ইউজারদের ক্ষেত্রে ভিজ্যুয়াল ইন্টারপ্রিটেশনের ব্যাপারে সাহায্য করবে ভারতের তৈরি স্মার্ট গ্লাস। প্রতিদিনের কাজের ক্ষেত্রে অডিও, নেভিগেশন এবং আনুষঙ্গিক এআই সাপোর্ট পাওয়া যাবে এই স্মার্ট গ্লাসের সাহায্যে।                           

প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশের অনুমান, মেটা স্মার্ট গ্লাসকে পাল্লা দেবে ভারতের তৈরি স্মার্ট গ্লাস। দুটো স্মার্ট গ্লাসই AI ফিচার সম্পন্ন। ভারতের নিজস্ব প্রযুক্তির সাহায্যে Sarvam Kaze এই স্মার্ট গ্লাস তৈরি হয়েছে যা অত্যাধুনিক ফিচার যুক্ত।