WhatsApp Security: অফিসের কাজে আমরা প্রায় সকলেই ডেস্কটপ কিংবা ল্যাপটপে ওয়েব হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি। অনেকসময় হয়তো লগ আউট করতেও ভুলে যাই। অজান্তে করা এই ভুলের বড় মাশুল গুনতে হতে পারে আপনাকে। সতর্ক করেছে কেন্দ্রীয় সরকার। কী বার্তা দেওয়া হয়েছে, কী কী কাজ করতে বারণ করা হয়েছে, কেনই বা নিষেধ করা হয়েছে - জেনে নিন সবিস্তারে। 

Continues below advertisement

স্বরাষ্ট্র মন্ত্রকের আওতাধীন Indian Cyber Crime Coordination Centre (14C) - এর National Cybercrime Threat Analytics Unit (NCTAU) তরফে বিজ্ঞপ্তি জারি করে সতর্কবার্তা দেওয়া হয়েছে। মূলত এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অফিসের ল্যাপটপ কিংবা ডেস্কটপ অথবা শেয়ার করে ব্যবহার করা হয় এমন কম্পিউটারে বেশ সক্রিয় ভাবে ওয়েব হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে সেদিকে নজর দিতে পারে সাইবার দুনিয়ার দুষ্কৃতীরা। ইউজারের ব্যক্তিগত তথ্যের অপব্যবহারও করতে পারে তারা। একবার এই সাইবার দুষ্কৃতীদের ফাঁদে পড়লে একজন ইউজারের ব্যক্তিগত হোয়াটঅ্যাপ মেসেজ, চ্যাট, কনট্যাক্ট এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের যাবতীয় কথোপকথন ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 

তাই সতর্ক থাকতে বলা হয়েছে। নাহলে আপনার ব্যক্তিগত তথ্যের সাহায্যেই সাইবার প্রতারকরা আপনাকেই প্রতারণার ফাঁদে ফেলতে পারে, যার জেরে নানাবিধ সমস্যার সম্মুখীন হবেন আপনি। শুধু আর্থিক ক্ষয়ক্ষতি নয়, আরও অনেক ক্ষতির প্রভাব আসতে পারে আপনার জীবনে। অতএব নিজের সুরক্ষা এবং নিরাপত্তার স্বার্থে সতর্ক থাকা জরুরি। 

Continues below advertisement

এবার CID - র জালে শামিম আহমেদ ঘনিষ্ঠ, গ্রেফতার মগরাহাট পশ্চিমের মমতা-তৃণমূলের বিধায়কের ডানহাত বলে পরিচিত আসিফ ইকবাল 

  • অফিসের ল্যাপটপ, ডেস্কটপ কিংবা অনেকে শেয়ার করে কাজ করেন যে কম্পিউটারে সেখানে ওয়েব হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত তথ্য যতটা কম সম্ভব ব্যবহার করা উচিত। 
  • অফিসের ডিভাইস কিংবা শেয়ার কম্পিউটার, কাজের সূত্রে ওয়েব হোয়াটসঅ্যাপ চালু করলে, অবশ্যই মনে করে লগ আউট করতে হবে। নাহলে বিপদ বাড়বে। এমনকী অফিস আপনাকে আলাদা একটা ল্যাপটপ বা ডেস্কটপ দিলেও নিরাপদ থাকতে প্রতিদিন কাজের শেষে ওয়েব হোয়াটসঅ্যাপ লগ আউট করে দিন। এতে আপনিই সাইবার প্রতারণার শিকার হওয়া থেকে সুরক্ষিত থাকবেন।