7tay Bangla: আবাসে দুর্নীতির অভিযোগে তোলপাড় রাজ্য, এবার মুখ খুললেন দেব
ABP Ananda | 10 Jan 2023 12:15 AM (IST)

আবাসে দুর্নীতির অভিযোগে তোলপাড় রাজ্য, এবার মুখ খুললেন দেব। 'যেটা ভুল, সেটা ভুল, আমার দল করলেও ভুল। আবাস-তালিকায় দুর্নীতির কথা কার্যত কবুল করে বিস্ফোরক দেব। 'যারা গরিব, যাদের মাথায় ছাদ নেই, তাদের পাওয়া উচিত। যাদের পাকা বাড়ি, তারা পাচ্ছে, যাদের মাথায় ছাদ নেই, তারা পাচ্ছে না'। ঘাটালে গিয়ে আবাস-দুর্নীতি নিয়ে বিস্ফোরক তৃণমূল সাংসদ।