Mamata Banerjee Update: ফের মুখ্যমন্ত্রীর সিটি স্ক্যান, লোহার পোলে ধাক্কার যুক্তি অস্বীকার তৃণমূলের

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  11 Mar 2021 08:36 PM (IST)
ABP News

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) শরীরে কোথায় কোথায় চোট রয়েছে? তা নিশ্চিত করতেই এদিন ফের মুখ্যমন্ত্রীর সিটি স্ক্যান করা হয়। সিটি স্ক্যানের জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে ফের বাঙ্গুর ইন্সটিটিউট অফ নিউরোসায়েন্সেসে নিয়ে যাওয়া হয়। সেখানেই মুখ্যমন্ত্রীর রেডিও ডায়াগনোসিস হয়। এই রিপোর্ট নিয়েই বৃহস্পতিবার সন্ধ্যায় বৈঠকে বসবেন মেডিক্যাল বোর্ডের সদস্যরা। অন্যদিকে মুখ্যমন্ত্রীর দুর্ঘটনা প্রসঙ্গে লোহার পোলে গাড়ি ধাক্কা লাগার কথা বলেছেন স্থানীয়রা। যদিও সেই যুক্তি মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব। তাঁদের দাবি, লোহার পোলে ধাক্কা লাগলে গাড়ির দরজায় দাগ থাকত। কিন্তু এদিন সেই গাড়ির সামনে দাঁড়িয়ে ফিরহাদ হাকিম (Firhad Hakim) ও সৌগত রায় (Saugata Roy) বলেন, বোঝা যাচ্ছে মুখ্যমন্ত্রী যখন গাড়ির দরজা খুলে মানুষকে নমস্কার জানাচ্ছিলেন তখন কেউ সেই দরজা চেপে বন্ধ করে দেওয়ার কারণেই তাঁর আঘাত লেগেছে। 


 


 


 

  • হোম
  • টিভি শো
  • ৭টায় বাংলা
  • Mamata Banerjee Update: ফের মুখ্যমন্ত্রীর সিটি স্ক্যান, লোহার পোলে ধাক্কার যুক্তি অস্বীকার তৃণমূলের

TRENDING VIDEOS

"এটা বিজেপির ঘরোয়া কোন্দল। বিজেপি ৫মাসে তোলাবাজিতে বিশ্ব রেকর্ড করেছে", Asit Majumder2 Hour ago

"পুলিশকে গুলি করলে পুলিশ তো পুষ্পবৃষ্টি করবে না", বললেন মুখ্যমন্ত্রী | ABP Ananda2 Hour ago

'বিজেপি ক্ষমতায় আসার পর থেকে তোলাবাজি চূড়ান্ত পর্যায়ে গিয়েছে', বললেন কল্যাণ | ABP2 Hour ago

শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার2 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন