Ananda Live : তৃণমূল কর্মীর করা মামলায় জামিনই চাইলেন না অনুব্রত ! গেলেন ৭ দিনের পুলিশ হেফাজতে
ABP Ananda | 20 Dec 2022 11:20 PM (IST)

গরুপাচার মামলায় আসানসোল জেলে বন্দি ছিলেন অনুব্রত মণ্ডল। একদিন আগে করা তৃণমূলকর্মীর মামলায় রাতারাতি চলে গেলেন পুলিশ হেফাজতে! তাও আবার এমন এক সময়ে, যখন সদ্য বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে দিল্লি নিয়ে যাওয়ার ছাড়পত্র পেয়েছে ইডি। তৃণমূল কর্মীর করা সেই মামলায় জামিনই চাইলেন না অনুব্রত মণ্ডল! গেলেন সাত দিনের পুলিশ হেফাজতে।