✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

দলীয় কর্মীর কাছে তোলা চাওয়ার অভিযোগ, দিঘা থেকে গ্রেফতার বিজেপি নেতা

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  29 Sep 2020 05:47 PM (IST)
ABP News

দলীয় কর্মীর কাছ থেকে ১০ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ। দিঘার হোটেল থেকে গ্রেফতার বিজেপি নেতা। ধৃত রাধারঞ্জন ওরফে রাজা গোস্বামী হাওড়ার বালি এক নম্বর ব্লকের মণ্ডল সভাপতি। বিজেপি কর্মী সৌরভ পালের অভিযোগ, তাঁর বাড়িতে বেআইনি নির্মাণের অভিযোগ তুলে ১০ লক্ষ টাকা তোলা দাবি করেন দলেরই নেতা রাজা গোস্বামী। প্রথমে ১০ হাজার টাকা দিলেও পরে টাকা দিতে অস্বীকার করেন বিজেপি কর্মী। এরপর দলবল নিয়ে মণ্ডল সভাপতি রাস্তায় চড়াও হয়ে মারধর করেন বলে অভিযোগ। ২৯ অগাস্ট, বালি থানায় দলের নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই বিজেপি কর্মী। দলের সহযোগিতা না পেয়ে তিনি সমবায়মন্ত্রী অরূপ রায়ের দ্বারস্থ হন। এরপর মোবাইলের টাওয়ার লোকেশন চিহ্নিত করে গতকাল গভীর রাতে দিঘার হোটেল থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত বিজেপি নেতাকে। তাঁদের কর্মীকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে বলে দাবি বিজেপির। সমবায়মন্ত্রী অরূপ রায় জানিয়েছেন, বিজেপির দলের কর্মীই নালিশ করেছেন। আইন আইনের পথে চলবে। তবে সৌরভ পালের নিরাপত্তার জন্য ব্যবস্থা নিতে তিনি পুলিশকে অনুরোধ করেছেন।

  • হোম
  • টিভি শো
  • জেলার খবর
  • দলীয় কর্মীর কাছে তোলা চাওয়ার অভিযোগ, দিঘা থেকে গ্রেফতার বিজেপি নেতা

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand1 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.