নভেম্বরেও অব্যাহত ডেঙ্গির দাপট, সরকারি হিসেব অনুযায়ী, সারা রাজ্যে মৃত্যু ২৩ জনের, শুরু রাজনৈতিক তরজা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Nov 2019 08:57 AM (IST)

নভেম্বরেও অব্যাহত ডেঙ্গির দাপট। সরকারি হিসেব অনুযায়ী, সারা রাজ্যে ডেঙ্গিতে মৃত্যু হয়েছে ২৩ জনের। যদিও, বেসরকারি মতে এই সংখ্যাটা ৩৫-এর বেশি। বিভিন্ন হাসপাতালে জ্বরে আক্রান্ত রোগীদের ভিড়। এর মধ্যে আবার ডেঙ্গি-পরিস্থিতি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।