রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক, সমস্ত জেলার জেলাশাসক, পুলিশ সুপারদের সঙ্গে ভিডিও কনফারেন্স বিবেক দুবের

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  01 Apr 2019 02:36 PM (IST)
ABP News
রাজ্যে কেন্দ্রীয় পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। আজ সকালে প্রথমেই তাঁর সঙ্গে দেখা করতে যায় তৃণমূলের প্রতিনিধি দল। এরপর এক এক করে যান বিজেপি, কংগ্রেস এবং সিপিএম-এর প্রতিনিধিরা। এরপর মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে সমস্ত জেলার জেলাশাসক, পুলিশ সুপারদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলবেন রাজ্যে আসা কেন্দ্রীয় পুলিশ পর্যবেক্ষক। এছাড়াও, এডিজি আইন শৃঙ্খলা সিদ্ধিনাথ গুপ্তর সঙ্গে তাঁর বৈঠক করার কথা রয়েছে। সিইও দফতরে তাঁর জন্য তৈরি করা হয়েছে বিশেষ চেম্বারে। সেখানেও যাবেন তিনি। গতকাল কলকাতায় এসে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে দেড়ঘণ্টা বৈঠক করেন বিবেক দুবে। সূত্রের খবর, রাজ্যের কোথায় কী পরিস্থিতি, কোথায় অশান্তির অভিযোগ রয়েছে, পুলিশের পক্ষ থেকে কী কী করা যেতে পারে, তা নিয়ে তথ্য সংগ্রহ করেন কেন্দ্রীয় পুলিশ পর্যবেক্ষক।
  • হোম
  • Video
  • নির্বাচন
  • রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক, সমস্ত জেলার জেলাশাসক, পুলিশ সুপারদের সঙ্গে ভিডিও কনফারেন্স বিবেক দুবের

TRENDING VIDEOS

হামিদুল, সন্দীপন, শিউলির পরে এবার জল্পনা বাড়ালেন কাজল শেখ25 Minutes ago

৬০% থেকে DA বেড়ে হল ৬৩% , উৎসবের মরশুমে ফের DA বাড়াল কে41 Minutes ago

"অনেক বয়স হয়েছে, বিশ্রাম নিন", বিধানসভায় দাঁড়িয়ে মমতাকে পরামর্শ মুখ্যমন্ত্রীর47 Minutes ago

"ওদের প্রধামন্ত্রীর বয়স কত?", মমতাকে বিশ্রাম পরামর্শের পাল্টা নিশানা বৈশ্বানরের50 Minutes ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন