রাফাল-বিতর্ক: হ্যালের জন্য কুম্ভীরাশ্রু ফেলছে তারা সংস্থার কর্মক্ষমতা বাড়াতে কিছুই করেনি, তোপ নির্মলার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Jan 2019 06:48 PM (IST)

যাঁরা হ্যালের জন্য কুম্ভীরাশ্রু ফেলছে তাঁরা কিছুই করেনি। আমাদের সরকার হ্যালকে একের পর এক বরাত দিয়েছে। ১ লক্ষ কোটি টাকারও বেশি বরাত দেওয়া হয়েছে হ্যালকে। হ্যালের ক্ষমতা বাড়াতে কী করেছে কংগ্রেস সরকার। দাসোর সঙ্গে চুক্তিও সময়ে পূরণ করতে পারেনি হ্যাল। সেই কারণেই হ্যালকে রাফালের অফসেট পার্টনার করা হয়নি। সংসদের স্ট্যান্ডিং কমিটিও হ্যালের পারফরম্যান্সে সন্তুষ্ট ছিল না। তৎকালীন সরকার হ্যালের কর্মক্ষমতা বাড়াতে কোনও পদক্ষেপ গ্রহণ করেনি। সংসদে জানালেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ।