মহরমের দিন বিসর্জন নয়, বললেন মুখ্যমন্ত্রী

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  16 Sep 2017 06:03 PM (IST)
ABP News
অপপ্রচার, দাঙ্গা, চক্রান্ত করাই বিজেপি-র কাজ। মানুষ যে শান্তিপূর্ণভাবে পুজো কাটাবেন, তাতেও ওদের নানারকম প্রতিক্রিয়া। কখনও বলছে পুলিশকে মারুন, কখনও বলছে গুলি চালান, কখনও বলছে দশমীর দিন অস্ত্র নিয়ে মিছিল করুন, যা ইচ্ছে তাই বলছে। আমরা পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বলেছিলাম একাদশীর দিন, মহরমের দিন বিসর্জন হবে না। দশমীর দিন চার ঘণ্টা সময় হাতে রেখে বিসর্জনের কথা বলেছিলাম। এরপর ২৩ অগাস্টের বৈঠকে বলেছিলাম, একদিন বাদ দিয়ে বিসর্জন হবে। তা সত্ত্বেও কেউ কেউ দুষ্টুমি করে, নোংরামি করে, চক্রান্ত করে ব্যাখ্যা দিচ্ছে, মুম্বইয়ের পুলিশ দক্ষ, কলকাতা পুলিশ দক্ষ নয়। বাংলায় যেভাবে দুর্গাপুজো হয়, কোনও রাজ্যে এভাবে উৎসব হয় না। মুম্বইয়ের দুর্গাপুজো আর বাংলার দুর্গাপুজো এক নয়। মুম্বইয়ে মহরম আর গণেশ পুজোর বিসর্জন একসঙ্গে হলে সামলাতে পারবে না। পুজো, মহরমের দিন আমরা ঠিক করি না। গত পাঁচ বছর ধরে আমরা পুজো আর ইদ একসঙ্গে সামলেছি, নবান্নে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • হোম
  • Video
  • খবর
  • মহরমের দিন বিসর্জন নয়, বললেন মুখ্যমন্ত্রী

TRENDING VIDEOS

"পুলিশকে গুলি করলে পুলিশ তো পুষ্পবৃষ্টি করবে না", বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী4 Hour ago

'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের4 Hour ago

যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন4 Hour ago

'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার4 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন