পূর্ব মেদিনীপুরের মারিশদায় বাসের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষ, তৃণমূলের চার নেতা সহ মৃত ৬

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  27 Jun 2018 10:09 AM (IST)
ABP News
পূর্ব মেদিনীপুরের মারিশদা থানার দইসাইতে ১১৬-র বি জাতীয় সড়কে বাসের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষ। মৃত তৃণমূলের চার নেতা ও পঞ্চায়েত সদস্যসহ ৬। আহত ২০। এদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল রাতে মুর্শিদাবাদের কান্দি থেকে গাড়িতে করে দিঘা বেড়াতে যাচ্ছিলেন তৃণমূল পরিচালিত কান্দি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কালাম শেখ ও কৃষি কর্মাধ্যক্ষ হায়দর আলি, তৃণমূল পঞ্চায়েত সদস্য ও পুরন্দরপুর অঞ্চল সভাপতি সমর ঘোষ, পঞ্চায়েত সদস্য দেবসাগর দে ও স্থানীয় তৃণমূল নেতা অসিত দাস। ভোর সাড়ে ৫টা নাগাদ তাঁদের গাড়ির সঙ্গে হাওড়াগামী বেসরকারি বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন তৃণমূল নেতা ও পঞ্চায়েত সদস্যসহ ৫ জনের। পরে হাসপাতালে আরেক তৃণমূল নেতার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, বাসটি সামনে থাকা লরিকে ওভারটেক করায় উল্টোদিক থেকে আসা গাড়িটির সঙ্গে ধাক্কা লাগে। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়।

বিটন
  • হোম
  • Video
  • রাজ্য
  • পূর্ব মেদিনীপুরের মারিশদায় বাসের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষ, তৃণমূলের চার নেতা সহ মৃত ৬

TRENDING VIDEOS

Rahul Gandhi | টাটা গোষ্ঠীকে অন্যায় ভাবে ধ্বংস করার চেষ্টা চলছে, অভিযোগ রাহুলের1 Minutes ago

হামিদুল, সন্দীপন, শিউলির পরে এবার জল্পনা বাড়ালেন কাজল শেখ2 Hour ago

৬০% থেকে DA বেড়ে হল ৬৩% , উৎসবের মরশুমে ফের DA বাড়াল কে2 Hour ago

"অনেক বয়স হয়েছে, বিশ্রাম নিন", বিধানসভায় দাঁড়িয়ে মমতাকে পরামর্শ মুখ্যমন্ত্রীর2 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন