বীরভূমের মুরারইতে উদ্ধার বালকের রক্তাক্ত মৃতদেহ, উত্তেজনা, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী

বালকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা বীরভূমের মুরারইতে। গতকাল রাত থেকে নিখোঁজ থাকার পর আজ সকালে ওই বালকের মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয়দের দাবি, রাস্তা নির্মাণের কাজ চলছে। ঠিকাদার সংস্থার গাড়ির সঙ্গে দুর্ঘটনায় ওই বালকের মৃত্যু হয়েছে। পরে মৃতদেহ লোপাটের চেষ্টা হয়। ঘটনার তদন্তে পুলিশ কুকুর আনার দাবি করেন গ্রামবাসীরা। গতকাল রাতে পুলিশ তদন্তে গ্রামে গেলে বাধার মুখে পড়তে হয় তাঁদের। গ্রামবাসীদের তাড়া খেয়ে কার্যত ফিরে আসতে হয় পুলিশকে। আজ সকালে বালকের মৃতদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। মৃতদেহ উদ্ধার করা হয়। কী ভাবে মৃত্যু, তা ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola