পরিত্যক্ত ব্যাগ ঘিরে তারাপীঠে বোমাতঙ্ক

বীরভূমে তারাপীঠ মন্দির সংলগ্ন এলাকায় বোমাতঙ্ক। আজ কৌশিকী অমাবস্যা উপলক্ষে ভিড় উপছে পড়ছে তারাপীঠে। সকালে মন্দির সংলগ্ন এলাকায় পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। ছড়ায় বোমাতঙ্ক। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও বম্ব ডিসপোজাল স্কোয়াড। ব্যাগ থেকে ডিভাইসের সঙ্কেত মিলেছে বলে পুলিশ সূত্রে খবর। ডাকা হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন বম্ব ডিসপোজাল স্কোয়াডকে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola