যুব হচ্ছে তৃণমূলের একটি শাখা সংগঠন, দলের অধীনে থেকেই তাকে কাজ করতে হবে, কোচবিহারে দলীয় সভায় বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Jan 2019 08:54 AM (IST)

তৃণমূল একটাই দল। কাউকে ছোট বড় করতে গিয়ে, কেউ যদি দলকে দুর্বল করতে চায়, তাহলে ব্যবস্থা হবে। যুব সংগঠন তৃণমূলের একটি শাখা সংগঠন। দলের অধীনেই তাকে কাজ করতে হবে। তৃণমূল যুবর সর্বভারতীয় সভাপতি হিসেবে বলছি, তৃণমূলের অধীনেই কাজ করতে হবে। গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত করা হবে না। গোষ্ঠীদ্বন্দ্বে রাশ টানতে কোচবিহারে দলীয় সভায় বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।