জনসংযোগ যাত্রায় গিয়ে প্রশ্নের মুখে মেজাজ হারালেন মন্ত্রী গৌতম দেব
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Aug 2019 04:45 PM (IST)

জনসংযোগ যাত্রায় গিয়ে প্রশ্নের মুখে মেজাজ হারালেন গৌতম দেব। শিলিগুড়ির ৪০ নম্বর ওয়ার্ডের হায়দারপাড়ায় দিদি কে বলো অনুষ্ঠানে যোগদান করেন। খারাপ রাস্তা, নিকাশি সমস্যার পাশাপাশি জমির পাট্টা দাবি করেন স্থানীয় এক মহিলা। ভোটের সময় প্রতিশ্রুতি দিলেও পূরণ করা হয় না। গৌতম দেবের কাছে দাবি করেন এক মহিলা। এতেই মেজাজ হারান গৌতম দেব।