দার্জিলিঙের রোহিণীতে গাড়ির ধাক্কায় চিতাবাঘের মৃত্যু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Feb 2019 12:51 PM (IST)

দার্জিলিঙের রোহিণীতে গাড়ির ধাক্কায় চিতাবাঘের মৃত্যু। গতকাল দুপুর ২টো নাগাদ রোহিণী রোডে বছর দুয়েকের চিতাবাঘটিকে ধাক্কা মারে গাড়িটি। বন দফতরের কর্মীরা এসে মৃত অবস্থায় চিতাবাঘটিকে উদ্ধার করেন। গাড়িচালককে আটক করেছে কার্শিয়ং থানার পুলিশ।