Reporter Stories: চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে উত্তেজনা শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে

চিকিত্সায় গাফিলতিতে রোগী মৃত্যু ও ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ না থাকার অভিযোগকে কেন্দ্র করে হুগলির শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে উত্তেজনা। মৃতের নাম নওলেশ কুমার। পরিবার সূত্রে খবর, রিষড়ার নয়াবস্তির বাসিন্দা ২১ বছরের ওই তরুণ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল। গতকাল রাতে তাঁকে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে মৃত্যু হয় ওই তরুণের। পরিবারের দাবি, চিকিত্সার গাফিলতি ছাড়াও, রক্ত পরীক্ষায় ডেঙ্গির জীবাণু মিললেও, হাসপাতালের ডেথ সার্টিফিকেটে তার উল্লেখ নেই। এই অভিযোগে মৃতের পরিজনেরা হাসপাতালে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শ্রীরামপুর থানার পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। চিকিত্সার গাফিলতির অভিযোগ খারিজ করে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ডেঙ্গির প্রমাণ মেলেনি, রোগীকে সঙ্কটজনক অবস্থায় আনা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মৃত্যু।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola