ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের ডাহি গ্রামে অজানা প্রাণীর পায়ের ছাপকে কেন্দ্র করে বাঘের আতঙ্ক
ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের ডাহি গ্রামে অজানা প্রাণীর পায়ের ছাপকে কেন্দ্র করে বাঘের আতঙ্ক। এলাকা পরিদর্শনে বন দফতরের আধিকারিক। পাতা হল খাঁচা। শুক্রবার রাতে স্থানীয় বাসিন্দা সুবল মাহাতোর খামার থেকে ৬টি ভেড়া তুলে নিয়ে যায় অজানা প্রাণী। সকালে খামারের অদূরে চারটি ভেড়ার ছিন্নবিচ্ছিন্ন দেহ মেলে। সেখানেই দেখা যায়, অজানা প্রাণীর পায়ের ছাপ। স্থানীয়দের দাবি, এর আগে লালগড়েও একই ধরনের পায়ের ছাপ দেখা যায়। এরপর সেখানে বাঘের সন্ধান মেলে। গ্রামে বাঘ ঢুকেছে বলে আশঙ্কা গ্রামবাসীদের। গতকাল এলাকা পরিদর্শন করেন খড়গপুর ডিভিশনের বনাধিকারিক। আজ সকালে গ্রামে খাঁচা পাতা হয়।
Tags :
Jhargram