টিটাগড়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, দলীয় কর্মীকে মারধরের অভিযোগ দলেরই আরেক কর্মীর বিরুদ্ধে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Aug 2019 12:36 PM (IST)

সদস্য পদ সংগ্রহ অভিযানকে কেন্দ্র করে উত্তর ২৪ পরগনার টিটাগড়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ দলেরই আরেক কর্মীর বিরুদ্ধে। ২ দিন ধরে বাড়ি বাড়ি গিয়ে সদস্য সংগ্রহের কাজ করছেন বিজেপি কর্মীরা। অভিযোগ, টিটাগড় পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মী অঙ্কিত সাউকে প্রথমে ফোনে হুমকি ও পরে কর্মসূচি চলাকালীন এসে মারধর করে আরেক বিজেপি কর্মী রাজীব সিংহ। বিজেপির মণ্ডল সভাপতি রবীন্দ্র সিংহর দাবি, ৪-৫ জন তৃণমূল-আশ্রিত দুষ্কৃতী অঙ্কিতের উপর হামলা চালিয়েছে। অভিযুক্তরা বিজেপির কর্মী নয় বলে তাঁর দাবি। টিটাগড় থানায় অভিযোগ দায়ের হয়েছে। টিটাগড় পুরসভার পুরপ্রধান প্রশান্ত চৌধুরীর পাল্টা দাবি, বিজেপির গোষ্ঠীকোন্দলের জেরে এই ঘটনা।