বিতর্কিত মন্তব্যের জের, বসিরহাটের বিজেপি প্রার্থী সায়ন্তন বসুর ব্যাখ্যা তলব কমিশনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Mar 2019 03:06 PM (IST)

বিতর্কিত মন্তব্যের জেরে সায়ন্তন বসুর ব্যাখ্যা তলব। ব্যাখ্যা তলব করলেন উত্তর ২৪ পরগণার জেলাশাসক। গত ২৬ তারিখে বিজেপি নেতার বক্তব্যের জেরে ব্যাখ্যা তলব। ওইদিনই নির্বাচন কমিশনে নালিশ জানায় তৃণমূল কংগ্রেস। গতকাল সিইও দফতর এ নিয়ে রিপোর্ট চেয়েছিল। রিপোর্ট চেয়েছিল উত্তর ২৪ পরগণার ডিএম-এর কাছে।