বান্ধবীকে বাড়িতে পৌঁছে দিতে গিয়ে নিমতায় যুবক 'খুন', ত্রিকোণ প্রেম?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Oct 2019 01:22 PM (IST)

বান্ধবীকে বাড়িতে পৌঁছে দিতে গিয়ে নিমতায় রহস্যজনক মৃত্যু যুবকের। গুলি করে খুনের অভিযোগ পরিবারের। নেপথ্যে ত্রিকোণ প্রেম? ঘনীভূত রহস্য। পরিবারের দাবি, নবমীর দিন বান্ধবীকে বাড়িতে পৌঁছে দিতে গিয়ে নিজের গাড়ির মধ্যেই খুন হন বছর কুড়ির দেবাঞ্জন দাস। গাড়ি থেকে গুলির খোলও উদ্ধার হয়েছে বলে পরিবারের দাবি। অভিযোগ যুবকের বান্ধবীর প্রাক্তন প্রেমিক প্রিন্স সিংহর বিরুদ্ধে। মৃতের পরিবারের দাবি, অভিযোগ নিতে অস্বীকার করে নিমতা থানার পুলিশ। উল্টে মৃতের পরিবারের বিরুদ্ধেই মানহানির মামলা করার হুঁশিয়ারি দেওয়া হয় বলে অভিযোগ। নিমতা থানার পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই যুবকের মৃত্যুর কারণ স্পষ্ট হবে