উত্তর দিনাজপুরে জোড়া রহস্যমৃত্যু, রায়গঞ্জে স্কুল শিক্ষিকা ও হেমতাবাদে এক গৃহবধূর দেহ উদ্ধার
উত্তর দিনাজপুরে জোড়া রহস্যমৃত্যু। রায়গঞ্জে স্কুল শিক্ষিকাকে খুনের অভিযোগ। খুনের অভিযোগ শিক্ষিকার দুই মেয়ের বিরুদ্ধে। সকালে বাড়ি থেকে কিছুটা দূরে পুকুরে দেহ উদ্ধার। জিজ্ঞাসাবাদের জন্য ২ মেয়েকে আটক করল পুলিশ। হেমতাবাদে এক গৃহবধূর রহস্যমৃত্যু। রান্নাঘরের উনুনে মাথা গোঁজা অবস্থায় দেহ উদ্ধার। স্বামীর সঙ্গে অশান্তি চলছিল বলে অভিযোগ। খুনের অভিযোগ বধূর বাপের বাড়ির। অভিযুক্ত স্বামী-সহ শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক
Tags :
North Dinajpur