ডাকাতির আগেই কুলতলির জামতলা হাট এলাকা থেকে অস্ত্র-সহ ছয় দুষ্কৃতী গ্রেফতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Apr 2019 12:24 PM (IST)

দক্ষিণ চব্বিশ পরগনায় অস্ত্র-সহ গ্রেফতার দুষ্কৃতী। ডাকাতির আগেই কুলতলির জামতলা হাট এলাকা থেকে ছয় দুষ্কৃতী গ্রেফতার। ধৃতদের কাছ থেকে উদ্ধার ৪টে পাইপ গান, ৯টি কার্তুজ ও ৮টি তাজা বোমা, ১টি ভোজালি ও ৫টি মোবাইল ফোন। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল গভীর রাতে যৌথ অভিযান চালায় স্পেশাল অপারেশন গ্রুপ ও কুলতলি থানার পুলিশ