জয়নগরে তৃণমূল বিধায়কের গাড়িতে হামলা, তৃণমূল নেতাসহ তিনজনকে খুনের ঘটনায় ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Dec 2018 02:57 PM (IST)

দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে তৃণমূল বিধায়কের গাড়িতে হামলা, তৃণমূল নেতাসহ তিনজনকে খুনের ঘটনায় ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। অন্যতম অভিযুক্ত বাবুয়া ঘটনার পর থেকেই ফেরার। তার পরিবারের দাবি, তৃণমূল কর্মী হিসেবে এলাকায় পরিচিত বাবুয়া একসময় তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাসের অনুগামী ছিল। বিভিন্ন বিষয় নিয়ে মতান্তর হওয়ায় বিশ্বনাথ দাসের গোষ্ঠীর সঙ্গে তার বিবাদ বাধে। সম্প্রতি জয়নগরে তৃণমূলের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান গৌর সরকারের ঘনিষ্ঠ হয়ে পড়ে বাবুয়া, দাবি পরিবারের। এনিয়ে তৃণমূল বিধায়ক ও গৌর সরকারের কোন প্রতিক্রিয়া মেলেনি।