খড়গপুরে চোলাইয়ের ঠেকে আবগারি দফতরের অভিযান, উদ্ধার চোলাই ও চোলাই তৈরির সরঞ্জাম
পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের বাড়গোকুলপুরে চোলাইয়ের ঠেকে আবগারি দফতরের অভিযান। উদ্ধার চোলাই ও চোলাই তৈরির সরঞ্জাম। গোপন সূত্রে খবর পেয়ে বাড়গোকুলপুর অঞ্চলের ২টি গ্রামে অভিযান চালায় আবগারি দফতর। চোলাইয়ের ঠেক ভাঙচুর করে নষ্ট করে দেয় ৬০ লিটারেরও বেশি চোলাই। বাজেয়াপ্ত করে চোলাই তৈরির সরঞ্জাম। অভিযানের আগেই পালিয়ে যায় চোলাই কারবারিরা।
Tags :
West Mednipur