RBI: মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ, খুচরো বাজারেও বাড়ল মুদ্রাস্ফীতির হার !

মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া করে খুচরো বাজারেও বাড়ল মুদ্রাস্ফীতির হার! সোমবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রকাশিত তথ্য বলছে, জানুয়ারি মাসে দেশের খুচরো বাজারে মুদ্রাস্ফীতির হার ছিল ছয় দশমিক পাঁচ দুই শতাংশ। ডিম, মশলা-সহ বেশ কয়েকটি পণ্যের দাম বে়ড়ে যাওয়ার জেরেই এই বৃদ্ধি বলে সূত্রের দাবি। এর আগে খুচরো পণ্যে মুদ্রাস্ফীতিকে ৬ শতাংশের নীচে রাখার লক্ষ্যমাত্রা নিয়েছিল RBI। নভেম্বর ও ডিসেম্বরে সেই লক্ষ্যমাত্রা পূরণ হলেও, জানুয়ারিতে ফের সাড়ে ছয় শতাংশের বেশি হল মুদ্রাস্ফীতি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola