✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Terrorist: ISIS-এর সঙ্গে যোগ রয়েছে ধৃত দুই সন্দেহভাজন IS জঙ্গির, নাশকতার ছক?

ABP Ananda  |  08 Jan 2023 01:40 PM (IST)
ABP News

কলকাতায় ধৃত দুই সন্দেহভাজন IS জঙ্গিকে জেরা করে মিলল চাঞ্চল্যকর তথ্য। STF সূত্রে জানা গেছে, ২ বছর ধরে জঙ্গি সংগঠন ISIS-এর সঙ্গে যোগ রয়েছে মহম্মদ সাদ্দাম ওরফে সাদ্দাম মল্লিকের। বেসরকারি সংস্থা থেকে চাকরি চলে যাওয়ার পর, সাদ্দাম বাড়িতে জানায়, তার ওয়ার্ক-ফ্রম-হোম চলছে। সাদ্দামের মোবাইল ফোন ও ল্যাপটপে মিলেছে IS জঙ্গিদের নৃশংস খুনের ভিডিয়ো। বিদেশ যাওয়ার পরিকল্পনা ছিল সাদ্দামের। তৈরি করেছিল পাসপোর্ট। STF-এর দাবি, সুইসাইড স্কোয়াড সম্পর্কে তথ্য অনুসন্ধান করছিল সাদ্দাম। মিলেছে পাক-যোগও। পাকিস্তান, মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি জঙ্গি সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত মহম্মদ সাদ্দাম। টেলিগ্রাম সোশাল মিডিয়ার মাধ্যমে সাঙ্কেতিক ভাষায় চলত কথাবার্তা। জেরায় সাদ্দাম জানিয়েছে, সে এম টেক ড্রপ আউট। সাদ্দাম ও তার সঙ্গীকে জেরা করে পুলিশ জানতে চাইছে, অস্ত্র ও বিস্ফোরক জোগাড় করে হামলার ছক ছিল কি না। ইসলামিক রাষ্ট্র তৈরির জন্যই কি নাশকতার পরিকল্পনা ছিল ধৃতদের? কাদের সঙ্গে যোগাযোগ রাখছিল এই দুই সন্দেহভাজন IS জঙ্গি? আপাতত এ সবের উত্তর খুঁজছে পুলিশ।


 

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Terrorist: ISIS-এর সঙ্গে যোগ রয়েছে ধৃত দুই সন্দেহভাজন IS জঙ্গির, নাশকতার ছক?

TRENDING VIDEOS

"কাউকে অসম্মান করা ভারতীয় সংস্কৃতিতে নেই" ঢাকুরিয়ার স্কুলে ছবি-বিতর্কে মন্তব্য শমীক1 Hour ago

পরিবর্তনের জমানায় বীরভূমে উলটপুরাণ,মমতার আমলের দোর্দন্ডপ্রতাপ কেষ্ট এখন হামলার মুখে2 Hour ago

৯/১১-র ধাঁচে জঙ্গি হানা, জীবন বাজি রেখে বিমান হাইজ্যাক রুখলেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর2 Hour ago

এসেছিল মনোনয়ন প্রত্যাহারের চাপ, জেল থেকে বেরিয়েই মারাত্মক অভিযোগ মিলন প্রধানের2 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.