North 24 Pargana: দেগঙ্গায় ফাস্ট ফুডের দোকানে গ্যাস সিলিন্ডার ফেটে বিধ্বংসী আগুন | ABP Ananda LIVE

North 24 Pargana গভীর রাতে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) দেগঙ্গায় ফাস্ট ফুডের দোকানে গ্যাস সিলিন্ডার ফেটে বিধ্বংসী আগুন লাগে (Fire Incident)। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে লাগোয়া পোলট্রিতে। ফাস্ট ফুডের দোকানেই ঘুমিয়ে ছিলেন মালিক। কোনওক্রমে বাইরে বেরিয়ে প্রাণে বাঁচেন। স্থানীয়রাই আগুন নেভানোর চেষ্টা করেন। আধঘণ্টার চেষ্টায় আগুন নিভলেও পুড়ে ছাই ফাস্ট ফুডের দোকান ও পোলট্রি। লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন দুই ব্যবসায়ী। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola